বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

সুনামগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০ বোতল ভারতীয় মদসহ ১ মাদক কারবারী আটক

কুলেন্দু শেখর দাস
  • সংবাদ প্রকাশ : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৮ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি

গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জে গোয়েন্দা পুলিশ( ডিবির) অভিযানে ৪০ বোতল ভারতীয় অবৈধ ম সহ ১ মাদক কারবারীকে আটক করা হয়েছে।

রবিবার বিকেলে ডিবির ওসি মোঃ আমিনুল ইসলামের নির্দেশে ডিবির এস আই অলক দাস,এ এস আই নুরুনবীর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ইকবাল নগরস্থ এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় এসি ব্ল্যাক,রয়েল স্টেজ,রয়েল গ্রীন জাতীয় অবৈধ ৪০ বোতল ভারতীয় মদসহ ১ জনকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়।

আটককৃত মাদক কারবারী হলেন,জুনাইদ মিয়া(২২)। তিনি সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের নারায়নতলা গুচ্ছ গ্রামের মোঃ বাচ্চু মিয়ার ছেলে । এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে সুনামগঞ্জ ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি)মোঃ আমিনুল ইসলাম মাদক উদ্ধার ও এক মাদক কারবারীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান,সুনামগঞ্জের সুযোগ্য এসপি মহোদয়ের নিদের্শে যেকোন ধরনের অপরাধ দমনে ডিবি পুলিশের প্রতিটি সদস্য সচেষ্ট রয়েছে। এই জেলায় কোন অবৈধভাবে মাদক,জুয়াসহ কোন ধরনের অপরাধ সংগঠিত হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্তা গ্রহনের হুশিয়ারী উচ্চারন করেন ডিবির ওসি ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656