বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

জামালগঞ্জে তৃণমূল বিএনপিকে শক্তিশালী করতে নোয়াগাঁও বাজারে কার্যালয় উদ্বোধন  

তৌহিদ চৌধুরী প্রদীপ
  • সংবাদ প্রকাশ : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৯ বার পড়া হয়েছে

তৌহিদ চৌধুরীর প্রদীপ

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: দীর্ঘ প্রায় ২০ বছর পর সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভীমখালি ইউনিয়নের নোয়াগাঁও বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কার্যালয় উদ্বোধন করা হয়েছে। সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি ও তৃণমূল বিএনপিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে নোয়াগাঁও বাজারে জাতীয়তাবাদী (বিএনপি) দলের অফিস উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

রবিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক ও যুক্তরাজ্য বিএনপি নেতা আরিফ আল মাহফুজ এর সৌজন্যে এই কার্যালয়ে উদ্বোধন হয়।

বিএনপি’র কার্যালয় আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ মোঃ শাহজাহান।

সভায় সভাপতিত্ব করেন এলাকার প্রবীণ মুরুব্বী ও বিএনপি নেতা মোঃ সিরাজুল ইসলাম। স্থানীয় যুবদল নেতা মতিউর রহমান ও মো: আবু সায়েম এর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি নেতা মোঃ শফিকুর রহমান, মো: জয়নাল আবেদীন, নূরে আলম ফারাজী, উপজেলা যুবদল নেতা ও সাচনা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুক মিয়া, কৃষকদের নেতা মোবারক হোসেন ও সাদী, যুবদল নেতা মাহমুদুল হাসান তাহের, ভীমখালী ইউনিয়ন বিএনপির নেতা ও সাবেক মেম্বার মোহাম্মদ সিরাজুল ইসলাম,  রইস আলী মিয়া, মোঃ হোসেন আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দর নেতা শাহ্ লিয়াকত আলী, ভীমখালি কৃষক দলের নেতা নুর আহমদ ও মো: জয়নাল আবেদীন। ছাত্রনেতা আহমেদ জাকির, মোঃ আবু সুফিয়ান, তরিকুল ইসলাম জিসান প্রমুখ।

বক্তারা, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বলেন, বেগম জিয়ার হাত কে শক্তিশালী করতে ঐক্য বদ্ধ আমাদের কাজ করতে হবে। কেন্দ্রীয় নীতিনির্ধারণী মেনে দলকে সুসংগঠিত করতে আমাদের তৃণমূল পর্যায়ে কাজের গতিশীলতা বাড়াতে হবে। দেশ নায়ক তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশে ও সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন ও সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্ব কাজ করে জাতীয়তাবাদী শক্তিকে সুসংগঠিত করে আরো বেগবান করতে হবে।

বক্তারা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর মিথ্যা ষড়যন্ত্রমূলক সকল মামলা থেকে অব্যাহতি প্রদান করার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানান। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামী রাষ্ট্র নায়ক তারেক রহমানের হাত কে শক্তিশালী করতে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656