


শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:: সুনামগঞ্জের শান্তিগঞ্জে শিক্ষার গুণগত মান্নোয়ন ও শিক্ষার্থীদের পাঠের অগ্রগতি বিষয়ে অভিভাবকদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পাথারিয়া, আসামমুড়া ও শ্রীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একত্রে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২৫ সেপ্টেম্বর) সকাল ১১ টায় আসামমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা৷
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খানের সভাপতিত্বে ও পাথারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকির হোসেনের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাছুম মিয়া,এসো শিখি প্রকল্পের মোঃ তাহের উদ্দিন খান, পাথারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা চৌধুরী রোজী, শ্রীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুমেন আহমদ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সুরুজ আলী, অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মোঃ জহিরুল ইসলাম, ইউপি সদস্য মোঃ রোশন আলী , অভিভাবক সদস্য আক্তার হোসেন, মোঃ রুকন মিয়া , পশ্চিম পাথারিয়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মান্নার মিয়া ও এইচ এম নাছিরসহ প্রমুখ।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

