শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
কাঠইর ইউনিয়নবাসীকে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মঈনুল হক মুমিনের ঈদ শুভেচ্ছালন্ডন প্রবাসী হাফিজ আখলাকুর রহমান আলমগীরের ঈদ শুভেচ্ছাছনোগাঁওয়ে তরুন আলেমদের সংগঠনের পক্ষ থেকে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণদারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

নাসিরনগরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৭ বার পড়া হয়েছে

সুজিত কুমার চক্রবর্তী

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনিক ভবন মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরানুল হক ভূইয়া এঁর সভাপতিত্বে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। মাদক,জুয়া,চুরি, ডাকাতি, ছিনতাই, জঙ্গিবাদ, সন্ত্রাস, ন্যাশকতা,গুজব,উস্কানি প্রতিরোধ সংক্রান্ত সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে বক্তব্য রাখেন, আইন-শৃঙ্খলা কমিটির সম্মানিত সদস্য উপজেলা সহকারী কমিশনার ভূমি কাজী রবিউস সারোয়ার, সদস্য সচিব থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল কাদের, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায়, উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান, সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন,শিক্ষা কর্মকর্তা মোঃ ইকবাল মিয়া, প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, সিনিয়র মৎস্য অফিসার ফাহিমুল আরেফীন, আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান,সরকারি মহাবিদ্যালয় এঁর সহকারি অধ্যাপক জিয়া উদ্দিন, বুড়িশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইকবাল চৌধুরী,গোকর্ণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ শাহীন আহমেদ, কুন্ডা ইউনিয়ন চেয়ারম্যান এডঃ নাছির উদ্দিন ভূইয়া, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম প্রকৌশলী আমজাদ হোসেন, সাংবাদিক আক্তার হোসেন ভূইয়া,পূজা উদযাপন কমিটি ভারপ্রাপ্ত সভাপতি অনাথ বন্ধু দাস প্রমুখ। তাছাড়াও সভায় উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,শিক্ষক সহ আইন শৃঙ্খলা কমিটির সম্মানিত সদস্যগণ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656