বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

১৭ বছর পর দোয়ারাবাজারে সাংবাদিকদের সঙ্গে বসলো জামায়াতে ইসলামী

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৪ বার পড়া হয়েছে

মামুন মুন্সি

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: দীর্ঘ ১৭ বছর পর প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসহ পাবনায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে দোয়ারাবাজার  উপজেলা জামায়াতে ইসলামী।

শনিবার  সকালে দোয়ারা মডেল স্কুল মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমির হারুনুর রশীদের সভাপতিত্বে এবং  উপজেলা নায়েবে আমির মাষ্টার কামাল উদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন, বাংলাদেশ মুসলিম কমিউনিটি অব ইউকে এর প্রেসিডেন্ট ও ইসলামি ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় ছাত্র কল্যাণ সম্পাদক সুলতান আহমদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ডাঃ আব্দুল কুদ্দুস, উপজেলা জামায়াত সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন।

এসময় বক্তারা বক্তব্যে  বলেন, ‘আজকে স্বৈরশাসকমুক্ত বাংলাদেশ। এরপরে কি এটাই আমাদের ভাবতে হবে। আমরা ১৯৭১ সালে এমন একটা বাংলাদেশ চেয়েছিলাম যেখানে সাম্য, অধিকার, ন্যায়বিচার এবং সুবিচার নিশ্চিত করা হবে। কিন্তু স্বাধীনতার ৫৩ বছরেও তা বাস্তবায়ন হয়নি। বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামীতে কী করবে এটা নিয়ে কোনো নকশা মানুষের মধ্যে প্রকাশ করেনি। এটা নিয়ে কাজ করা হচ্ছে।

সভায়  সুলতান আহমদ বলেন, জামায়াতে ইসলামী একটি ইসলামী কল্যাণমুখী, দুর্নীতি ও ক্ষুধা মুক্ত বাংলাদেশ গড়তে চায়। ইতোমধ্যেই আমাদের দুজন নেতা জোট সরকারের সময় তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে সততার প্রমাণ দেখিয়েছেন। আমাদের আমিরে জামায়াত বলেছেন আমরা আওয়ামী লীগের মতো প্রতিহিংসার রাজনীতি করবো না। আগামী নির্বাচনেও জামায়াত পুরোপুরিভাবে প্রস্তুত।

সভায় আরও বক্তব্য রাখেন, মাওলানা জাহাঙ্গীর আলম,ডা. হারিছ মিয়া, মো.দিলোয়ার হোসেন, মাও সিরাজুল ইসলাম, মাওলানা সিদ্দিকুল ইসলাম, জাহারুল ইসলাম, আব্দুল হান্নান।

উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায়র সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন এমএ মুত্তালিব ভুইয়া,বজলুর রহমান, হাবিবুল্লাহ হেলালী,আবু সালেহ মো.আলা উদ্দিন, এনামুল কবির মুন্না, আশিশ রহমান, শাহনুর ওয়াদুদ সাগর।আরও উপস্থিত ছিলেন সাংবাদিক শাহ মাসুক নাঈম,মাসুদুর রহমান সোহাগ, সুহেল আহমদ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656