1. admin@haworbarta.com : admin :
পরিকল্পনামন্ত্রী'র ছিনতাই হওয়া আইফোন এখনও পাননি! হাওড় বার্তা - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

পরিকল্পনামন্ত্রী’র ছিনতাই হওয়া আইফোন এখনও পাননি! হাওড় বার্তা

হাওড় বার্তা ডেস্কঃ
  • প্রকাশ মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ২৯৪ বার পড়া হয়েছে

 

হাওড় বার্তা

রাস্তায় গাড়িতে বসা অবস্থায় ছিনতাই হওয়া মোবাইল ফোন এখনও পাননি বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। তবে ফিরে পাওয়ার আশ্বাস মিলেছে বলে জানান তিনি।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
গত ১ জুন মোবাইল ছিনতাইয়ের ঘটনাটি পরিকল্পনামন্ত্রী জানান। ওইদিন তিনি বলেন, পরিকল্পনা মন্ত্রণালয় থেকে যাবার পথে বিজয় সরণি সিগনালে গাড়িতে বসে মোবাইল ব্রাউজ করছিলাম। গাড়ির গ্লাস খোলা ছিল। হুট করে কিছু বুঝে ওঠার আগেই কেউ একজন মোবাইল নিয়ে দৌড় দেয়। ব্রাউজিংয়ে মনোযোগ থাকার কারণে মুহূর্তের মধ্যে কী ঘটেছে তা বুঝতেও কয়েক সেকেন্ড কেটে যায়। সংবিৎ ফিরে পেয়ে গাড়িতে থাকা পুলিশের গানম্যানকে বলি আমার মোবাইল নিয়ে গেল। গাড়ি থামিয়ে গানম্যান ওই ছিনতাইকারীর পিছু নিলেও তাকে আর ধরতে পারেনি।

এ ঘটনায় পরিকল্পনামন্ত্রীর সহকারী একান্ত সচিব মো. মাসুম বিল্লাহ কাফরুল থানায় মামলা করেছেন।

তবে এক সপ্তাহ পা হলেও পরিকল্পনামন্ত্রীর আইফোনটি এখনও উদ্ধার হয়নি। পুলিশ জানিয়েছে, তারা ফোনটি উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca