শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ছনোগাঁওয়ে তরুন আলেমদের সংগঠনের পক্ষ থেকে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণদারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ 

সিলেট মোবাইল পাঠাগারের নতুন কমিটি গঠন

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৬ বার পড়া হয়েছে

মুহি উদ্দিন চৌধুরী মিনারকে সভাপতি ও আব্দুল ওয়াছেহ চৌধুরী জুবেরকে সাধারণ সম্পাদক করে সিলেট মোবাইল পাঠাগারের ২০২৪-২০২৭ সেশনের নতুন কার্যকরি পরিষদের কমিটি গঠন করা হয়েছে।

গত শনিবার (২৮ সেপ্টেম্বর ২০২৪) সন্ধ্যা ৭ ঘটিকার সময় সিলেট নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে সিলেট মোবাইল পাঠাগারের মুখপত্র “ত্রৈমাসিক কৈতর” এর প্রকাশনা অনুষ্ঠান শেষে পাঠাগারের চেয়ারম্যান ও কৈতর সম্পাদক দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী মোবাইল পাঠাগারের নতুন কমিটির নেতৃবৃন্দের নাম ঘোষণা করেন।

কমিটির অনন্য নেতৃবৃন্দ হলেন, সহসভাপতি আমিনুল ইসলাম, জামিল আহমদ চৌধুরী, সালেহ আহমদ খসরু, ছয়ফুল করিম চৌধুরী হায়াত, মোশতাক চৌধুরী, সহসাধারণ সম্পাদক ইশরাক জাহান জেলী, অর্থ সম্পাদক দেওয়ান খায়রু মজিদ লায়েক, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আবদুল কাদির জীবন, পাঠাগার সম্পাদক নুর মোহাম্মদ চৌধুরী মুবিন, নির্বাহী সদস্যরা হলেন-১. আতাউর রহমান পীর ২. দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী ৩. আহমদ মাহবুব ফেরদৌস ৪. জগলু চৌধুরী ৫. কামরুল আলম ৬. আলেয়া রহমান, উপদেষ্টাবৃন্দ হলেন-১. আজিজ চৌধুরী ২. এম এ করীম গণী ৩. মঈন উদ্দিন চৌধুরী পাপ্পু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট মোবাইল পাঠাগারের চেয়ারম্যান কবি দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী, সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, সাংবাদিক ও গল্পকার সেলিম আউয়াল, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের কোষাধ্যক্ষ অধ্যক্ষ মোঃ ছয়ফুল করিম চৌধুরী হায়াত, কার্যকরি পরিষদের সদস্য ও ভিন্ন ধারার সম্পাদক জাহেদুর রহমান চৌধুরী, সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও মাসিক বিশ্ব বাংলার সম্পাদক, কবি মুহিত চৌধুরী, পাপড়ি প্রকাশনীর স্বত্বাধিকারী, ছড়াকার কামরুল আলম, সাইক্লোন কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি ও ভ্রমণ কাহিনি লেখক মোয়াজ আফসার, প্রাবন্ধিক শামসীর হারুনুর রশী, পাঠাগারের নির্বাহী সম্পাদক ও ত্রৈমাসিক কৈতর-এর সম্পাদনা সহযোগী আবদুল কাদির জীবন, কবি সৈয়দ আছলাম হোসেন, কবি সুফি আকবর, কবি কামাল আহমদ, ছড়াকার আতাউর রহমান বঙ্গী, কবি সাজিদুর রহমান, শিল্পী বাহা উদ্দিন বাহার, ছড়াকার নাঈমুল ইসলাম গুলজার, জোনায়েদ আহমদ, আব্দুল্লাহ মোঃ সালেহ, সোহেল আহমদ প্রমুখ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656