সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

শান্তিগঞ্জে পিএফজি’র আন্তঃ ধর্মীয় সংলাপ সম্পন্ন 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ২১৫ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি::‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জে আন্তঃ ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(৬ অক্টোবর) বিকাল ৩ টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ইউকে এইড ও দি হাঙ্গার প্রজেক্টের অর্থায়নে এবং শান্তিগঞ্জের পিএফজি’র আয়োজনে এ আন্তঃ ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়।

শান্তিগঞ্জ পিএফজি’র সমন্বয়কারী দোলন রানী তালুকদার এর সভাপতিত্বে ও পিএফজি এম্বাসেডর জিয়াউর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম আলী, এমআইপিএস কার্যক্রম ও সংলাপের সারসংক্ষেপ উপস্থাপন করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের প্রশিক্ষক মোঃ তুহিন আফসারী।

আরও বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা খানম, সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল বাছিত সুজন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক, পিএফজি সদস্য ও জয়কলস ইউপি মেম্বার মোঃ লিটন মিয়া। এছাড়া সাম্প্রদায়িক সহিংসতা রোধে করনীয় বিষয়াদি নিয়ে সংলাপ অনুষ্ঠানে ইমাম, পুরোহিত ও অন্যান্য ধর্মীয় নেতা এবং সুশীল সমাজের নেতৃবৃন্দরা উন্মুক্ত বক্তব্য রাখেন।

এসময় উপস্থিত ছিলেন, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ লুৎফুর রহমান জায়গীরদার খোকন, দি হাঙ্গার প্রজেক্ট এফএফ কুদরত পাশা, ইউসি সাইফ উল্লাহ, হারান চন্দ্র ধর, পিফজি সদস্য মোঃ সিরাজ মিয়া, মুনসুর মিয়া, সৈয়দ আলম, ইসলামিক ফাউণ্ডেশন মিজানুর রহমান, জমিয়ত নেতা জাহাঙ্গীর আলম, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আব সঈদ, সিনিয়র সহ-সভাপতি সামিউল কবির, সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ছায়াদ হোসেন সবুজ প্রমূখ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656