


দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি :দিরাই উপজেলার শ্যামারচর বাজার থেকে বিপুল পরিমান দেশীয় মদ ও মদের চোরাকারবারি বিল্লাল মিয়াকে আটক করেছে সেনাবাহিনী।
মদের কারবারি বিল্লাল শাল্লা উপজেলার দৌলতপুর গ্রামের হাশেম মিয়ার পুত্র। আটকের পর মদসহ তাকে দিরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করে। আজ বুধবার আটক মদের কারবারি বিল্লালকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত মেজর মহিউদ্দিন ফারুকীর নেতৃত্বে বিভিন্ন পূজা মন্ডল পরিদর্শন করতে গেলে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী অভিযান চালিয়ে শ্যামারচর বাজার থেকে ৯৬ লিটার দেশীয় মদ ও একজন মদের কাবারিকে আটক করে।
স্থানীয় সুত্রে জানা গেছে, বিল্লাল ও তার পিতা হাশেম দীর্ঘ দিন ধরে মনু মিয়ার শেল্টারে শ্যামারচর বাজারে দেশীয় মদ উৎপাদন, সরবরাহ ও বিক্রি করে আসছে। সেনাবাহিনী সুত্রে জানাগেছে
পিতা- পুত্র একসাথে দীর্ঘ দিন ধরে অবৈধ ব্যবসা করে। হাশেম মিয়া সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে রাতের অন্ধকারে পলায়ন করে। এ সময় হাসেম মিয়ার ছেলে বিল্লাল মিয়াকে দেশি মদ সহ হাতেনাতে আটক করা হয়। হাসেম মিঞার গডফাদার শ্যামাচর বাজারের মনু মিয়া তার ইন্দনে হাশেম মিঞা শ্যামারচর বাজারে দেশীয় মদ উৎপাদনের কাঁচামাল সরবরাহ করে থাকে। হাশেম মিয়ার দোকানে বসে সমস্ত লেনদেন হয় এবং শ্যামাচর বাজারে দেশীয় মদ উৎপাদনের সমস্ত সরঞ্জামাদি রয়েছে। সেনাবাহিনী আসামি এবং দেশীয় ৯৬ লিটার মদ দিরাই থানার এস আই বাদলের নিকটে হস্তান্তর করে। মনু মিয়ার দোকান এবং হাশেম মিয়ার দেশীয় মত উৎপাদনের যে কারখানাটি রয়েছে তা তালাবদ্ধ করে রাখা হয়েছে।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

