মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

দোয়ারাবাজারে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে গৃহবধূ উধাও। 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ২৪২ বার পড়া হয়েছে

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা : সুনামগঞ্জের দোয়ারাবাজারে স্বামীর কাছ থেকে স্বর্ণালঙ্কার ও টাকা নিয়ে উধাও হয়েছে এক গৃহবধূ।

গত শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে উপজেলার সুরমা ইউনিয়নের গ্রীসনগর গ্রামের নূর মোহাম্মদ (৪২)এর বাড়ী থেকে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যান নাছিমা (৩৫) নামের ওই গৃহবধূ।থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সুত্রে যানাযায়, ২০১৭ সালে উপজেলার সুরমা ইউনিয়নের গিরিসনগর গ্রামের নাছির উদ্দীনের পুত্র নুর মোহাম্মদ এর সাথে লক্ষীপুর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের ফয়েজ উদ্দিনের মেয়ে নাছিমা বেগমের সাথে বিয়ে হয় ভালোই চলছিলো তাদের সংসার। গত ছয়মাস আগে অভিযোগকারী নুর মোহাম্মদ এর শশুর ফয়েজ উদ্দিন,শাশুড়ী আছিয়া বেগমের অনুরোধ ও উপস্থিতিতে নুর মোহাম্মদ এর স্ত্রীর ছোট বোন নাজমা বেগম (৩০)তার স্বামী’কে বিদেশে পাঠানোর কথা বলে এক মাসের জন্য ৪,৫০,০০০ ( চার লক্ষ পঞ্চাশ হাজার) টাকা হাওলাত নেন। এক মাসের জায়গায় ছয় মাস পেরিয়ে গেলেও টাকা না দেওয়ায় নুর মোহাম্মদ তার স্ত্রী নাছিমাকে টাকা বিষয় কথা বললে ঝগড়া সৃষ্টি হলে গত শুক্রবার ( ৪ অক্টোবর ২০২৪) কাউকে না জানিয়ে বাড়ী থেকে নগদ অর্থ ২,৩২০০০ (দুই লাখ ৩২ হাজার) টাকা,এক ভরি ওজনের স্বর্ণের অলংকার, দুই ভরি ওজনের রুপার চেইনসহ ঘরের মূল্যবান জিনিস নিয়ে নাজমা বেগম তার বাপের বাড়ি পালিয়ে যান।

নুর মোহাম্মদ বলেন,বাড়িতে এসে আমার স্ত্রী নাছিমা বেগমকে ঘরে না পেয়ে মোবাইল নাম্বারে যোগাযোগ করলে অকথ্য ভাষায় গালিগালাজ করে, নানা হুমকি দিচ্ছে।টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধারসহ প্রশাসনের নিকট সুষ্ঠ বিচার দাবি করছি।

অভিযোগ অস্বীকার করে নাছিমা বেগমের পিতা ফয়েজ উদ্দিন বলেন,আমার মেয়ে নাছিমা বেগমকে মারপিট করে বাড়ি থেকে বের করে দিয়েছে হাসপাতালে চিকিৎসা চলছে।

দোয়ারাবাজার থানার ওসি মো : জাহিদুল হক জানান অভিযোগ পেয়েছি তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656