বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১০৪ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি :: “আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(১৩ অক্টোবর) সকাল ১১.০০ ঘটিকায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা’র সভাপতিত্বে ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের অফিস সহকারী মোঃ ফারুক মিয়ার পরিচালনায় র‍্যালিটি শান্তিগঞ্জ উপজেলা পরিষদের প্রাঙ্গণ প্রদক্ষিন শেষে হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, উপ-সহকারী প্রকৌশলী মোঃ সাইদুর রহমান, শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু সঈদ, সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক।

এসময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সামিউল কবির, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী মোঃ আতিউর রহমান, অফিস সহকারী সৌরভ রায় পার্থ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656