বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

সুনামগঞ্জে হাওড় জলাশয় সুরক্ষায় নাগরিক মতামত সভা

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ১৮৭ বার পড়া হয়েছে

শহিদুল ইসলাম রেদুয়ান: সুনামগঞ্জে প্রস্তাবিত হাওড় ও জলাশয় সুরক্ষা, উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন” নাগরিক মতামত ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুর শহরেে পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত সেমিনারে প্রস্তাবিত হাওড় ও জলাশয় সুরক্ষা, উন্নয়ন ও ব্যবস্থাপনা আইনে তৃণমূলের কৃষক ও জেলা সম্প্রদায়ের লোকদের মতামত ও সুপারিশ লিপিবদ্ধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি করেন সংশ্লিষ্টরা।

সুজনের নির্বাহী পরিচালক নির্মল ভট্টাচার্যের সভাপতিত্বে ও পদ্মা’র নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান -এর সঞ্চালনায় আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এলআরডির প্রোগ্রাম ম্যানেজার সানজিদা খান রিপা,আইন বিষয়ে তত্ত্ব উপস্থাপন করেন এএলআরডির ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার এ.কে.এম বুলবুল।

আলোচনা সভায় বক্তব্য রাখেন হাওড়ের কৃষি ও কৃষক সংগ্রাম কমিটির আহ্বায়ক রমেন্দ্র কুমার দে মিন্টু, উন্নয়ন প্রচেষ্টায় মানুষের নির্বাহী পরিচালক এম এইচ তালহা চৌধুরী, সচেতন নাগরিক কমিটি সহ সভাপতি এডভোকেট খলিলুর রহমান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, হাওড় বাচাঁও আনন্দোলন জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বাহলুল, ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রাইজুল, আব্দুল বাছির সুজন, সমাজ কর্মী জাহাঙ্গীর আলম, জাহানারা বেগম, আরটিভি জেলা প্রতিনিধি শহিদ নুর আহমদ, মোহনা টিভির বাবু কুলেন্দ শেখর, সাংবাদিক আল-হেলাল, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি কর্ণ বাবু, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ প্রমুখ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656