


শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: শান্তিগঞ্জে মুক্তিযোদ্ধা ও ছাত্রলীগের প্রভাব খাটিয়ে নিরীহ পরিবারকে হয়রানি ও নলকূপের সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার দরগাপাশা ইউনিয়নের দরগাপাশা নোয়াগাঁও গ্রামের মৃত ইমদাদুর রহমানের ছেলে মাফিকুর রহমান বাদী হয়ে আপন ভাতিজা বীরমুক্তিযোদ্ধা মৃত মুজিবুর রহমানের ছেলে আমিনুর রহমান আরমান সহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, আরমান একজন বীরমুক্তিযোদ্ধার সন্তান এবং ছাত্রলীগ নেতা। দলীয় প্রভাব খাটিয়ে এবং মুক্তিযোদ্ধার ছেলে হওয়ার সুবাধে প্রায় সময়ই কিছু সংখ্যক বখাটে ছেলেদের নিয়ে রাতের আধারে তাহার বাংলা ঘরে ও ফটিকে বসে মদ গাজা ও হিরোইন সেবন করে। অভিযোগকারীকে অকথ্য ভাষায় গালিগালাজ ও বসত ঘরে প্রবেশ করে পরিবারের লোকজনকে মারধর সহ শারীরিক ও মানষিকভাবে নির্যাতন করে আসছে । এই সমস্ত বিষয়ে কয়েক বার বিচার সালিশ ও থানায় অভিযোগ করা হয়েছে কিন্তু কোন ধরনের সুরাহা হয়নি।
বিগত ২৫ সেপ্টেম্ভর অভিযোগকারীর মালিকানাধীন বসত বাড়ীর জায়গায় হতে কিছু গাছ কাটছিলেন। তখন পূর্ব পরিকল্পিতভাবে আরমান সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে গাছ কাটতে বাঁধা নিষেধ করে। বাঁধা নিষেধের কারণ জানতে চাইলে অকথ্য ও অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করার এক পর্যায়ে মারধর করার জন্য উদ্যত হয়। তখন প্রাণের ভয়ে দৌড়াইয়া বসত ঘরে প্রবেশ করতে চাইলে আমানের হাতে থাকা ডেগার দিয়া আমাকে প্রাণে মারার জন্য পিছনে পিছনে আসিয়া বসত ঘরে প্রবেশ করে। চিৎকার শুনে আশপাশ হতে গ্রামের লোকজন ঘটনাস্থলে জড়ো হইলে আরমান সহ সঙ্গবদ্ধরা প্রকাশ্যে উপস্থিত লোকদের সম্মুখে এই বলে হুমকি প্রদর্শণ করে যে, তাহারা উক্ত জায়গা থেকে জোরপূর্বক গাছ কেটে নিবে এবং জায়গা দখল করিবে, যদি তাদের কাজে কেউ বাঁধার সৃষ্টি করতে চায় তাহলে তাহারা সুযোগ মত অভিযোগকারীর পরিবারের কাউকে পাইলে খুন খারাপি করবে বলে হুমকি দামকী দেয়।
বর্তমানে আরমান গংরা প্রকাশ্যে দেশীয় দাড়ালো অস্ত্রসস্ত্র হাতে নিয়া আমাদেরকে প্রাণনাশের হুমকি দামকী সহ ভয়ভীতি প্রদর্শন করিতেছে। যেকোন সময় তাহাদের কর্তৃক রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটিয়া খুন খারাপি সহ আইন শৃংখলা পরিস্থিতির চরম অবনতি হওয়ার সমূহ সম্ভাবনা রহিয়াছে। তাদের ভয়ে অভিযোগকারী সহ পরিবারের লোকজন চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন। এই ঘটনার পরপরই আরমানের বসত ঘরে থাকা মাফিকুর রহমানের টাকায় ক্রয়কৃত নলকূপের মটরের লাইন কেটে দিয়েছে। মটরের লাইন কেটে দেওয়ায় এক সপ্তাহ যাবৎ তাহারা পরিবারের প্রাপ্ত বয়স্ক মেয়েরা সহ পরিবারের লোকজনের গোসল করা থেকে শুরু করে খাবার পানির সংকটে ভোগছেন।
মুঠোফোনে কথা হলে অভিযুক্ত ছাত্রলীগ নেতা আরমান বলেন, আমার বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগে সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আকরাম আলী বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে৷


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

