মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

শান্তিগঞ্জে ঝিনুকে ইমেজ প্রবেশকরণ বিষয়ে প্রশিক্ষণ

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ২৩৪ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জে বাংলাদেশ মৎস্য অধিদপ্তর এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রকল্প কমিউনিটি বেইজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিশারীজ এন্ড একুয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় মুক্তা চাষের জন্য ঝিনুকে ইমেজ প্রবেশকরণ বিষয়ে দুই দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(১৭ অক্টোবর) উপজেলার সদরপুরস্থ মুক্তা চাষকেন্দ্রে দুইদিনব্যাপী এই প্রশিক্ষণ সম্পন্ন হয়।

প্রশিক্ষণের শেষ দিনে মনিটরিং করেন শান্তিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুন, প্রকল্প পরিচালক শামছুদ্দিন, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার এনপিসি ড. আবুল হাসনাত, মনিটরিং বিশেষজ্ঞ হেনা বাড়ৈ, কমিউনিটি বিশেষজ্ঞ জিয়াউল হক ও শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল হক প্রমুখ।

প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন এনজিও সংস্থা আরপিডব্লিউএস’র নির্বাহী পরিচালক নাজিম উদ্দিন। ব্যবস্থাপণা করেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর ড. শফি উল্লাহ্। প্রশিক্ষণার্থী হিসেবে অংশ নেন ব্রাক্ষণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ৩ জন চাষী।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656