বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

সুনামগঞ্জে গণহত্যার বিচারের দাবিতে  জামায়াতে ইসলামীর সমাবেশ 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ২২৬ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : ২০০৬ সালে আওয়ামী সরকারের দ্বারা লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ড ও জুলাই ২০২৪ অভ্যুত্থানে গণহত্যাকারীদের বিচারের দাবিতে সুনামগঞ্জে সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।

শুক্রবার দুপুরে পৌর শহরের হাসন রাজা অডিটোরিয়ামে আয়োজিত সমাবেশে সুনামগঞ্জ পৌরসভা জামায়েতে আমির অ্যাডভোকেট নুরুল আলমের সভাপতিত্বে এবং পৌর জামাতের সেক্রেটারী আব্দুস সাত্তার মামুন এর  সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতে ইসলামীর আমীর মো: ফখরুল ইসলাম।

সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা তোফায়েল আহমদ, নায়েবে আমীর অ্যাডভোকেট শামছু উদ্দিন, নায়েবে আমীর অধ্যাপক আব্দুল্লাহ, জেলা জামাতের সেক্রেটারি মোহাম্মদ মোমতাজুল হাসান আবেদ,জেলা শিবিরের সভাপতি মনিরুজ্জামান পিয়াস প্রমুখ।

সমাবেশে উপস্থিত হয়ে বক্তারা বলেন, গত ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টন-বায়তুল মোকাররম এলাকায় আওয়ামী লীগের কর্মীরা জামায়াতের নেতাকর্মীদের ওপর নিপীড়ন চালায়। সেদিন ঢাকার রাস্তায় প্রকাশ্যে অস্ত্র তুলে গুলি এবং মানুষ পিটিয়ে মারার মতো ঘটনা তারা ঘটিয়েছিল। বিগত ১৮ বছর ধরে আওয়ামী লীগ সরকার এমন কোনো অপকর্ম নেই যে তাদের দ্বারা সম্পন্ন হয়নি, তারা অপরাধী।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656