বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

শান্তিগঞ্জের পূর্ব পাগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ৬৪০ বার পড়া হয়েছে

শহিদুল ইসলাম রেদুয়ান : শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় সরকারের বিরুদ্ধে টাকা আত্মসাৎ ও শিক্ষার্থীদের উপর নির্যাতন সহ নানা অনিয়ম দূর্নীতির অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে গত ১৬ই সেপ্টেম্বর প্রধান শিক্ষকের অপসারণ চেয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর এমন লিখিত অভিযোগ দায়ের করেছেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মো: মছদ্দর আলী।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় সরকার বিদ্যালয়ে যোগদানের পর থেকে নানা দূর্নীতি ও অনিয়ম করে আসছেন। কমিটির কয়েকজন সদস্য প্রধান শিক্ষকের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলেও তার কোন প্রতিকার পাওয়া যায়নি। স্কুল ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মছদ্দর আলী নির্বাচিত  হওয়ার পর প্রধান শিক্ষক কে বিদ্যালয়ের আয়-ব্যায়, স্কুলের আবাসপত্র ইত্যাদি বিবরণী কমিটি বরাবর প্রকাশ করার অনুরোধ করলে প্রধান শিক্ষক দাম্ভিক করে বলেন স্কুলের আয়-ব্যয় কিংবা বিদ্যালয়ের তথ্যাদি তিনি কমিটি বরাবরে প্রকাশ করতে বাধ্য নন।

পরবর্তীতে লিখিতভাবে তথ্যাদি চেয়েও কোন সদোত্তর পাওয়া যায়নি। গোপনে তিনি পূর্বের কমিটির দ্বারা একই তারিখে ৭ বছরের হিসাব নিরীক্ষা করিয়ে নেন। কমিটির সদস্যগণ ও এলাকাবাসী প্রধান শিক্ষকের এরূপ কাজের প্রতিকার চেয়ে উর্ধতন কর্তৃকপক্ষ বরাবরে বিভিন্ন সময়ে অভিযোগ দায়ের সহ সংবাদ সম্মেলন করে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন। তবে অভিযোগের তদন্ত হলেও প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

বিদ্যালয়ের তহবিল আত্মসাতের বিষয়ে অভিযোগে উল্লেখ করা হয় সহকারী প্রধান শিক্ষক, গ্রন্থাগারিক, অফিস সহায়ক, দপ্তরি, নৈশপ্রহরী, আয়া নিয়োগের নামে প্রধান শিক্ষক প্রায় ২৫ লক্ষ টাকা ঘোষ গ্রহণ করেন। বিদ্যালয়ের ১০০ ফুট লম্বা পুরাতন টিনসেড ঘরের টিন, কাঠ ও অন্যান্য আসবাবপত্র বিক্রি বাবদ ২ লক্ষ টাকা, ৬টি রেইনট্রি গাছ বিক্রি বাবদ ৩০ হাজার টাকা, ছাত্র-ছাত্রীদের নিকট থেকে প্রতিবছর বিভিন্ন ফি বাবদ ৬ লক্ষ ৫০ হাজার টাকা, পুকুরে মাছ চাষের জন্য নিলাম বাবদ প্রতিবছর ৫ হাজার টাকা, পুরাতন বই, খাতা ইত্যাদি বিক্রি বাবদ প্রতিবছর প্রায় ৫ হাজার টাকা, ছাত্র-ছাত্রীদের মধ্যে গাইড বই সিলেকশন করে কোন কোন প্রকাশনার প্রতিনিধির নিকট থেকে প্রতি বছর ৫০ হাজার টাকা, সরকারী প্রণোদনা বাবদ ৫ লক্ষ টাকা, রাসেল ল্যাব বাবদ সরকারী অনুদান ৬৫ হাজার টাকা সহ প্রায় ৪০ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন।

এছাড়াও ঐতিহ্যবাহী বিদ্যালয়টি ধ্বংসের দ্বারপ্রান্তে পৌছে গেছে বিধায় প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় সরকারকে অবিলম্বে চাকরী থেকে বরখাস্থ সহ তাহার সহযোগীদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের অভিযোগ করেছেন অত্র এলাকার সুশীল সমাজ।

অভিযোগের ব্যাপারে প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় সরকার বলেন, আমার বিরুদ্ধে উল্লিখিত অভিযোগ মিথ্যা বানোয়াট। এসব বিষয়ে আমি জড়িত নই।

এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা বলেন, অভিযোগ আলোকে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656