বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

দোয়ারাবাজারে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১০০ বার পড়া হয়েছে

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) সকাল ১২ টায় উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত সভায় মাদকদ্রব্য বিক্রয় ও সেবন, চোরাকারবার,সন্ত্রাস, বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু’র সভাপতিত্বে সভায় বক্তব্যদেন-উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুশান্ত সিংহ,দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক,উপজেলা এলজিইডি কর্মকর্তা আব্দুল হামিদ,উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম,সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র কোম্পানি কমান্ডার আবু তাহের।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা পঞ্চানন কুমার সানা, দোয়ারাবাজার ফায়ার সার্ভিস স্টেশন কমান্ডার আপ্তার উদ্দিন ,নরসিংপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইশ্রাঈল আলী,দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক সোহেল মিয়া, শাহ মাশুক নাইম,সাংগঠনিক সম্পাদক মামুন মুন্সিসহউপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা প্রমুখ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656