বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

দোয়ারাবাজারে কৃষকলীগের যুগ্ম আহবায়ক মিন্টু গ্রেফতার

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১২৩ বার পড়া হয়েছে

দোয়ারাবাজার প্রতিনিধি :বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক, লক্ষীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য সোহেল আহমেদ মিন্টু(৩৮)কে গ্রেফতার  করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।

বুধবার(৩০ অক্টোবর) সন্ধায় উপজেলার লক্ষীপুর ইউনিয়নের পশ্চিম বাংলাবাজার থেকে সুনামগঞ্জ  সদর মডেল থানার  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় কৃষক লীগের যুগ্ম আহবায়ক সোহেল আহমেদ মিন্টুকে গ্রেফতার করা হয়েছে।তিনি উপজেলার লক্ষীপুর ইউনিয়নের সুরিগাও গ্রামের বীর মুক্তিযোদ্ধা সফর আলীর পুত্র।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:জাহিদুল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ৪ সেপ্টেম্বর সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান,সাবেক এমপি মুহিবুর রহমান মানিকসহ ৯৯ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা করেন হামলায় আহত জহিরের ভাই।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656