বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

শান্তিগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১৭৩ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১শে অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত সভায় মাদকদ্রব্য বিক্রয় ও সেবন,চোরাকারবার,সন্ত্রাস, বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা’র সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফজলে রাব্বী চৌধুরী ,শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম আলী,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইকবাল হোসেন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা,মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুন, উপজেলা শিক্ষা কর্মকর্তা সেলিম খান, মাধ্যমিক কর্মকর্তা আনিসুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম,শিমুলবাক ইউপি চেয়ারম্যান শাহীনুর রহমান, পূর্ববীরগাও ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম, পশ্চিমবীরগাও ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সঈদ, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম রেদুয়ান সহ উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা প্রমুখ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656