


দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজারে আওয়ামীলীগ নেতা মনোয়ার আলী মনরকে গ্রেফতার করেছে পুলিশ। মনোয়ার আলী মনর নরসিংপুর ইউনিয়ন আওয়ামীলীগের (একংশ) সাধারণ সম্পাদক।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) গভীর রাতে উপজেলার নরসিংপুর ইউনিয়নের সিরাজপুর গ্রামে তার নিজ বাড়ি হতে তাকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর হামলার দায়ে গত ৪ সেপ্টেম্বর সুনামগঞ্জ সদর থানায় ৯৯ জনকে আসামী করে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ।
শুক্রবার এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক।
এদিকে গ্রেফতারকৃত এই আওয়ামীলীগ নেতা মনোয়ার আলী মনর দলীয় প্রভাবে এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিলেন। ক্ষমতার দাপটে তিনি এলাকার নিরিহ মানুষদের বসতঘর ও দোকানকোটা ভাংচুুর,লুটপাট,নৈরাজ্য সৃষ্টি,ফৌজদারী মামলাসহ একাধিক মামলায় ২ বার জেল কেটেছেন। এলাকায় দলীয় প্রভাববিস্তার,দাঙ্গা লাগিয়ে রাখাসহ নানান অভিযোগে একাধিক মামলায় এখনো তিনি সুনামগঞ্জ আদালতে নিয়মিত হাজিরা দিচ্ছেন।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

