বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

জামালগঞ্জে জাতীয় যুব দিবস ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ১২০ বার পড়া হয়েছে

তৌহিদ চৌধুরী প্রদীপ

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি : “দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস  উপলক্ষে বিভিন্ন কর্মসুচি পালিত হয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় জামালগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে র‍্যালী ও পরিষ্কার পরিছন্নতার অভিযান পরবর্তী আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রনধীর দেবনাথ।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নুর। হাসিবুল হাসান বাতেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা এ.কে.এম. সামছুল হক, সমাজকর্মী মো: নুরুল হক, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ, প্রশিক্ষিত যুব ও সফল আত্মকর্মী আরিফ বাদশা, যুব-সংগঠক- মোহাম্মদ নবী, আফিল মিয়া প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন- উপজেলার সিনিয়র গণমাধ্যমকর্মী আ: আহাদ, প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আফিন্দী নাহিদ, তোফায়েল আহমদ, জামিরুল ইসলাম, সামায়ুন আহমেদ প্রমুখ।

২০২৪ এর গণঅভ্যুত্থানে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ছাত্র-জনতাকে শ্রদ্ধার সাথে স্মরণ ও আহতদের প্রতি সমবেদনা জানিয়ে বক্তারা বলেন, দক্ষ ও প্রশিক্ষিত যুবরাই দেশ গড়ার চালিকাশক্তি হিসেবে কাজ করতে পারে। সরকার যুবদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়ে আত্মকর্মী হিসেবে আয় বর্ধক কাজ শিখিয়ে দিচ্ছে। প্রশিক্ষিত যুবরা প্রশিক্ষণের পর  ব্যবসা ও আয় বর্ধক কাজ করে নিজে সাবলম্ভী হচ্ছেন ও সমাজের উপকার করছেন। দক্ষ যুব শক্তিই দেশ উন্নয়নের চালিকাশক্তি হিসেবে ভূমিকা রাখছে। তারা হাঁস-মুরগির খামার, গরু মোটা-তাজাকরণ প্রক্রিয়া, ডেইরি খামার, মৎস্য চাষ, মোবাই সার্ভিসিং, কম্পিউটার প্রশিক্ষণ, মেয়েরা সেলাই- দর্জি ও বাটিকের কাজ করে সাবলম্ভি হচ্ছেন। ভবিষ্যতে তাদের এই কর্মকান্ড অব্যাহত থাকলে দেশের আর্থিক সচ্ছলতা আরও বৃদ্ধি পাবে বলে জানান বক্তারা।

অনুষ্ঠান শেষে প্রশিক্ষণ প্রাপ্তদের হাতে সনদপত্র, যুব ঋণের চেক, সফল আত্মকর্মীকে ক্রেস্ট বিতরণ করা হয়।

##

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656