বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

শান্তিগঞ্জে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১২৭ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই স্লোগানকে ধারণ করে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে সুনামগঞ্জের শান্তিগঞ্জে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

শনিবার (২ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা, সমবায় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে মুল কার্যক্রম শুরু হয়। এরপর উপজেলার বিভিন্ন এলাকায় সমবায় সমিতির সদস্য ও অথিতিবৃন্দের অংশগ্রহনে একটি র‍্যালী উপজেলা চত্বর থেকে বের হয়ে শান্তিগঞ্জের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ রুহুল হাসানের সভাপতিত্বে ও পরিসংখ্যান কর্মকর্তা মাসুদ সরকারে সঞ্চালনায় র‍্যালী পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা।

সভায় আরও বক্তব্য দেন উপজেলা সমবায় কার্যালয়ে সহকারী পরিদর্শক কামাল হোসেন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সঈদ, সিনিয়র সহ-সভাপতি সামিউল কবির, সাধারণ সম্পাদক নুরুল হক, সাংগঠনিক সম্পাদক ছায়াদ হোসেন সবুজ, তথ্য ও গবেষণা সম্পাদক মান্নার মিয়া, পাথারিয়া বাজার ব্যবসায়ী সমিতর সভাপতি হারুনুর রশিদ, পাগলা বাজার ব্যবসায়ী কমিটির সদস্য রঞ্জিত সূত্রধর, ডুংরিয়া আদর্শ গ্রাম সমবায় সমিতির কোষাধ্যক্ষ রায়হান আহমদ, উদয়ন সমবায় সমিতির তোফাজ্জল হোসেন প্রমুখ। এসময় উপজেলার সকল সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656