বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

ছাতকে মাদ্রাসার শিক্ষার্থী হোসাইন নিখোঁজ

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ২৪০ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক : ছাতকের উত্তর খুরমা ইউনিয়নের সেওতারপাড়া কাওমী মাদ্রাসায় যাওয়া পথে মৈশাপুর গ্রামের মৃত আব্দুস সালামের পুত্র হোসাইন আহমদ (১১) নিখোঁজের সংবাদ পাওয়া গেছে।

গত বুধবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় হোসাইন মাদ্রাসার উদ্দেশ্য রওনা হয়। কিন্তু বিকাল অতিবাহিত হয়ে সন্ধ্যা পর্যন্ত আসছে না দেখে তার নিকটতম আত্মীয় স্বজনের বাসা সহ সম্ভব স্থানে খোঁজ নিয়ে কোন সন্ধান পাওয়া যায় নি। হোসাইন কে না পেয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছেন পরিবারবর্গ।

নিখোঁজ হোসাইন হওয়ার ঘটনায় ছাতক থানায় (জিডি নং: ১৬৩৩) জিডি করা হয়েছে বলে জানিয়েছেন তার মামা আলী আহমদ। তিনি বলেন আমার ভাগ্না সেওতারপাড়া মাদ্রাসা থেকে অজান্তে হারিয়ে গেছে। তার বয়স ১১ বছর, ওজন ৫০ কেজি, গায়ের রং শ্যামলা, উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি এবং হারানোর সময় টুপি, পাঞ্জাবি,পায়জামা এবং সু জুতা পরিধান করে বাহির হয়েছিল।

তিনি আরো বলেন, কোনো সহৃদয়বান ব্যক্তি যদি নিখোঁজ হোসাইনের সন্ধান পান তাহলে অনুগ্রহ করে নিম্নোক্ত নাম্বারে ০১৭১১৩৩০৭১২ (নানা) অথবা ছাতক থানায় যোগাযোগের জন্য অনুরোধ রইল।

এই বিষয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান বলেন, নিখোঁজ শিক্ষার্থী পরিবার থেকে সাধারণ ডায়েরি করা হয়েছে আমরা নিখোঁজ শিক্ষার্থী হোসাইনের সন্ধানে কাজ করছি।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656