বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

নীতিমালা লঙ্ঘন, সদরপুর খাল ও গুড়াডুবা জলমহালের ইজারা বাতিলের আবেদন

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১১০ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জ প্রতিনিধি::

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সদরপুর মৎস্যজীবী সমবায় সমিতির নামে ইজারাকৃত সদরপুর খাল ও গুড়াডুবা জলমহাল মৎস্যনীতিমালার শর্ত লঙ্ঘন করে বিভিন্ন ব্যক্তির নামে সাবলিজ প্রদান করার অভিযোগ উঠেছে। গত রোববার শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর এমন অভিযোগ দিয়ে নিয়মনীতি না মানায় এই ইজারা বাতিলের আবেদন করেন উপজেলার সদরপুর শাপলা মৎস্যজীবী সমবায় সমিতি লি: সাবেক সাধারণ সম্পাদক রাকেশ বিশ্বাস৷ 

অভিযোগ সূত্রে জানা যায়, সদরপুর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি চন্দন বিশ্বাস ও সাধারণ সম্পাদক গোপেশ বিশ্বাস এবং এই সমিতির দুইজন সদস্য শুশান্তি বিশ্বাস ও আনন্দ বিশ্বাস দীর্ঘদিন যাবৎ সদরপুর থেকে গিয়ে অন্য জায়গায় বসবাস করছেন। বিশখা রানী দাস নামের আরেকজন মৃত্যুবরণ করেছেন৷ একজন সদস্য বেসরকারি স্কুলের শিক্ষিকা। সদরপুর মৎস্যজীবী সমিতিতে দুইটি পরিবারের লোকজনের মধ্যেই সমিতির সদস্য সংখ্যা সীমিত। বর্তমানেও তাদের সমিতির নামে সদরপুরের খাল ও গুড়াডুবা জলমহাল ইজারা রয়েছে৷ মৎস্যনীতিমালা অনুযায়ী জলমহাল সাবলিব না দেয়ার নিয়ম থাকলে তারা কোন প্রকার নিয়মনীতির তোয়াক্কা না করে সাবলিজ দিচ্ছেন৷ এতে মৎস্যনীতিমালা লঙ্ঘন করা হয়েছে। এই পরিবার ছাড়াও সদরপুর গ্রামে শাপলা সমিতি নামে আরেকটি সমিতি আছে যারা জন্মসূত্রেই মৎস্যজীবী৷ তাই নিয়ম নীতি না মানায় এবং ওই মৎস্যজীবী সমিতির সদস্যরা এলাকার বাইরে বসবাস করায় তাদের ইজারা বাতিলের জন্য এই আবেদন করা হয়েছে৷

অভিযোগের ব্যাপারে সদরপুর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি চন্দন বিশ্বাসের মুঠোফোনে কল দিলেও কল রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। 

উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুন বলেন, অভিযোগের অনুলিপি পেয়েছি৷ উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক ব্যবস্থা নেয়া হবে। 

এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656