বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

শান্তিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক ভোরের চেতনার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ২২৬ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জের শান্তিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২৬ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(২৩ নভেম্বর) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে আয়োজিত কেক কাটা ও আলোচনা সভায় শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আবু সঈদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নুরুল হকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন দৈনিক ভোরের চেতনার শান্তিগঞ্জ উপজেলা প্রতিনিধি রুয়েব আহমদ৷

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ব্যারিস্টার আনোয়ার হোসেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী, থানার অফিসার ইনচার্জ(ওসি) আকরাম আলী, উপজেলা জামায়াতের আমির হাফেজ আবু খালেদ, উপজেলা জমিয়তের নির্বাহী সভাপতি মাওলানা খলিলুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, উপজেলা বিএনপি সহ-সভাপতি সিরাজ মিয়া,  সলিব নূর বাচ্চু, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক ফরিদুর রহমান ফরিদ, উপজেলা ওলামাদলের সভাপতি সজিব আহমদ, জেলা শ্রমিক কল্যাণের এসিস্ট্যান্ট সেক্রেটারি আসাদুজ্জামান আসাদ, জেলা গণ অধিকার পরিষদের সাংগঠনিক শুয়েব আহমদ ও শান্তিগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সামিউল কবির প্রমুখ।

এসময় পশ্চিম পাগলা ইউনিয়ন জামায়াতের সভাপতি কাজী নুরুল হক, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মহির উদ্দিন, বিএনপি নেতা মবু মিয়া, জেলা ওলামাদলের সদস্য মাওলানা আমির হোসেন আনসারী, আমিনুর রহমান, যুবদল নেতা শফিকুল ইসলাম, রাবেদ নূর, শান্তিগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সহ-সভাপতি জমিল আহমদ, ব্যবসায়ী ময়না মিয়া, আব্দুল কাইয়ুম, আব্দুল লতিফ, উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি রায়েজ নূর, আব্দুল মজিদ কলেজের প্রভাষক জাফর আলী, কবির মিয়া, সহকারী শিক্ষক ফয়জুল হক,  মশান্তিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ছায়াদ হোসেন সবুজ, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম রেদুয়ান, জেলা প্রজন্মদলের সাংগঠনিক সম্পাদক শব্দেনুর রহমান সাগরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656