বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

শান্তিগঞ্জে জমিয়তের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ১৬৩ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জ(সুনামগঞ্জ) প্রতিনিধি::

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার কাউন্সিলের মাধ্যমে এই কমিটি গঠিত হয়। 

সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে মাওলানা হোসাইন আহমদকে সভাপতি, মাওলানা খলিলুর রহমানকে নির্বাহী সভাপতি, এম আব্দুল হাফিজকে সাধারণ সম্পাদক, হাফিজ হোসাইন আহমদকে সাংগঠনিক সম্পাদক,  মাওলানা শহীদুর রহমানকে যুব বিষয়ক সম্পাদক ও মাওলানা কবির আহমদকে ছাত্র বিষয়ক সম্পাদক করে করে ৫১ সদস্য বিশিষ্ট  কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় জমিয়তের প্রচার সম্পাদক ও সুনামগঞ্জ-৩ আসনে জমিয়ত ঘোষিত সংসদ সদস্য প্রার্থী সৈয়দ তালহা আলম। 

কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা শহীদুল ইসলাম আনসারী, জেলা জমিয়তের সভাপতি  মাওলানা শায়খ আব্দুশ শহীদ জামলাবাদী, প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ দেওয়ান শামসুল আবেদীন,  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জমিয়তের যুগ্ম মহাসচিব মাওলানা রশীদ বিন ওয়াক্কাস, সাংগঠনিক সম্পাদক  মাওলানা জাকির হোসাইন খান, সহকারী মহাসচিব হাফিজ রশীদ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান জিহাদিসহ প্রমুখ।  

কাউন্সিলের আগে হাজারো নেতাকর্মীর আগমণে শান্তিগঞ্জ বাজার চত্ত্বরে বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা জমিয়তের আহবায়ক মাওলানা হোসাইন আহমদ। সঞ্চালনায় ছিলেন উপজেলা জমিয়তের সদস্য সচিব এম আব্দুল হাফিজ ও মাওলানা খলিলুর রহমান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656