মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

শান্তিগঞ্জে নদীগর্ভে বিলীন পাকা সড়ক, হুমকির মুখে ২ শতাধিক পরিবার

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১১০ বার পড়া হয়েছে

মো: নুরুল হক, শান্তিগঞ্জ:

সর্বগ্রাসী নাইন্দা নদীর ভয়াবহ ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে গেছে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস গ্রামের চলাচলের একমাত্র পাকা সড়ক। সড়ক না থাকায় ঝুকিপূর্ণ বাঁশের সাঁকোই এখন গ্রামবাসীর চলাচলের একমাত্র ভরসা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রতিদিনই ভাঙছে নতুন নতুন এলাকা। ভাঙন ঝুঁকিতে নির্ঘুম রাত কাটছে ২শতাধিক পরিবারের। ভাঙন রোধে যথাযথ প্রদক্ষেপ গ্রহণ না করলে নদীর রাক্ষসী ভাঙ্গনের কবলে বিলীন হয়ে যেতে পারে অধিকাংশ পরিবারের মাথা গোঁজার একমাত্র ঠাঁই। সরেজমিন ভাঙন এলাকা ঘুরে ও গ্রামবাসীর সাথে কথা বলে জানা যায়, নাইন্দা নদী সংলগ্ন জয়কলস গ্রামের জনসাধারণের চলাচলের জন্য এলজিইডি নির্মিত পাকা সড়কটি ভাঙ্গনের মুখে পড়ে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। যোগাযোগের একমাত্র রাস্তা বিলীন হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ঝুকিপূর্ণ সাঁকোই এখন তাদের চলাচলের একমাত্র ভরসা। সড়কের পাশাপাশি কয়েকটি বসত বাড়িও ভাঙনের কবলে পড়েছে। এই রাস্তা দিয়ে শুধু জয়কলস নয় জগজীবনপুর গ্রামের স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী থেকে শুরু করে শ্রমজীবীসহ সর্বসাধারণ চলাফেরা করেন। সড়কের ভাঙন এলাকায় পানি উন্নয়ন বোর্ড কর্তৃক প্রকল্প গ্রহণ করে দ্রত বাস্তবায়ন করার দাবি জানান গ্রামবাসী। জয়কলস গ্রামের মানিক লাল চক্রবর্তী জানান, আমাদের চলাচলের একমাত্র সড়কটি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় পুরো গ্রামবাসী হুমকির মুখে রয়েছেন। শুধু সড়কই নয় কয়েকটি বসত বাড়িতেও ভাঙন ধরেছে। এভাবে ভাঙন অব্যাহত থাকলে এই গ্রামের নদীর তীরবর্তী পাকা রাস্তাসহ প্রায় ২ শতাধিক বসতবাড়ি নদী গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। জয়কলস গ্রামের জয়ন্ত তালুকদার পুল্টন, মনোরঞ্জন দাশ, কাজল বিশ্বাস, গৌতম রায়,মনো রায়, শৈলেন বিশ্বাস, সুজন তালুকদারসহ একাধিক ব্যক্তি নদী ভাঙন রোধে দ্রত ব্যবস্থা ও বিকল্প রাস্তা তৈরি করে দেয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান। তারা আরও জানান এ ব্যাপারে কয়েকবার পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করলেও ভাঙন রোধে কোন পদক্ষেপ গ্রহন করা হয়নি। শান্তিগঞ্জ উপজেলার দায়িত্বে থাকা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী (এসও) মো.মমিন মিয়া বলেন, ভাঙন কবলিত এলাকা সরেজমিন পরিদর্শন করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা বলেন, ভাঙ্গনের বিষয়টি আমাদের নজরে আছে। ভাঙন রোধে প্রদক্ষেপ নিতে পানি উন্নয়ন বোর্ডকে অবগত করা হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656