বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

শান্তিগঞ্জের পাগলায় পিকআপের ধাক্কায় যুবক নিহত

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ৩৪৩ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাগলা বাজারে পিকআপের ধাক্কায় মো. জাকারিয়া (২২) নামের এক যুবক নিহত হয়েছেন৷

শুক্রবার(১৩ ডিসেম্বর) ভোরে উপজেলার পাগলা বাজারে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত যুবক পাগলা শত্রুমর্দন গ্রামের মৃত আসকর আলীর পুত্র।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে পাগলা বাজারে পথচারী যুবক মো. জাকারিয়াকে একটি পিকআপ স্বজোড়ে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় ও পুলিশের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় জাকারিয়াকে উদ্ধার করে চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর হাইওয়ে পুলিশ এসে দুর্ঘটনা কবলিত পিকআপটি জব্দ করে৷

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়কলস হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. আব্বাস আলী বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতিক্রমে বিনা ময়নাতদন্তে লাশ দাফন করা হয়েছে। ঘাতক পিকআপটি জব্দ আছে৷

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656