মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

ইংলিশ টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ ইউকে শাখার আহবায়ক শান্তিগঞ্জের নয়ন 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৯ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জ(সুনামগঞ্জ) প্রতিনিধি:: ইংলিশ টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইটাব) কেন্দ্রীয় কমিটির  ইউকে শাখার আহবায়ক মনোনীত হয়েছেন সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার কৃতি সন্তান প্রভাষক ও গবেষক মো.মাহবুুবুর রউফ নয়ন।

শুক্রবার(২০ ডিসেম্বর) ইংলিশ টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইটাব) কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক মাসুম বিল্লাহ সাক্ষরিতএক পত্রে ২৬ সদস্য বিশিস্ট কেন্দ্রীয় কমিটি ঘোষনা করা হয় ও নয়নকে এই পদে  মনোনিত করা হয়।

জানা যায়, ইতিপূর্বে নয়ন ‘ইটাব’ সংগঠন এর পক্ষে বাংলাদেশ এর প্রতিনিধি হয়ে আইএটিইএফএল আন্তর্জাতিক কনফারেন্সেও যোগদান করেন। নয়ন সুনামগঞ্জের বরেণ্য শিক্ষাবিদ মরহুম আলহাজ্ব আব্দুর রউফ ও রত্নগর্ভা মা জাহানারা রউফ এর পুত্র।তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের শান্তিগঞ্জ  উপজেলার উজানীগাঁও গ্রামে।

উচ্ছ্বাস প্রকাশ করে নয়ন বলেন,  ইংলিশ টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইটাব) সংগঠনের পক্ষ থেকে আমাকে যে দায়িত্ব দেয়া হয়েছে তা আমি আমার সর্বোচ্চ দিয়ে পালনের চেষ্টা করব। তিনি আরো বলেন, শাবিপ্রবি থেকে পোস্ট গ্র্যাজুয়েশন শেষ করেই ২০১০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত সিলেট নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিস্টানে  শিক্ষকতা করেছি এবং শিক্ষকতার পাশাপাশি  দীর্ঘদিন ধরেই “ইটাব” সংগঠনের সাথে কাজ করেছি। বর্তমানে আমি উচচ শিক্ষার্থে  ইউনিভার্সিটি অব হার্ডফোর্ডশ্যায়ার ইউকে থেকে এম এ এডুকেশন  রিসার্চার হিসেবে অধ্যয়নরত আছি এবং ইউকেতে এসেও ইটাবের পক্ষে কাজ করছি।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656