মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

শান্তিগঞ্জে ভুয়া মুক্তিযোদ্ধা-শিক্ষক দিয়ে পিআইসি কমিটি গঠনের অভিযোগ

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৩ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জ(সুনামগঞ্জ) প্রতিনিধি::

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের সাংহাই হাওরের ৩নং পিআইসিতে ভুয়া মুক্তিযোদ্ধা, শিক্ষক ও আওয়ামী দোসর নিয়ে গঠিত কমিটি গঠন করার অভিযোগ উঠেছে। রবিবার(২২ ডিসেম্বর) সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবর এমন অভিযোগ দিয়ে ওই কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের আবেদন করেছেন জয়কলস ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম রব্বানী। অভিযোগ সুত্রে জানাযায়, সাংহাই হাওরের ৩নং প্রকল্প বাস্তবায়ন কমিটিতে ৪ নং সদস্য শাহীনুর আলম তুহিন। মুক্তিযোদ্ধা হিসেবে কমিটি নাম থাকলেও তিনি কোন মুক্তিযোদ্ধা নন প্রকৃতপক্ষে তিনি একজন সিএনজি চালক। ৫ নং সদস্য মোঃ মনির উদ্দিন তিনিও শিক্ষক নন। জামলাবাজ গ্রামে মনির উদ্দিন নামে কোন শিক্ষক নেই। এবং ৩ নং সদস্য কিজির আহমেদ সে বিগত সৈরাচারী সরকারের দোসর ছিল। বিগত সরকারের মন্ত্রী ও বিভিন্ন নেতাকর্মীর সাথে তার বিভিন্ন রকমের ছবি ও পোষ্টার রয়েছে। তাই এই কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের আকুল আবেদন জানিয়েছেন বিএনপির এই নেতা। এ ব্যাপারে কথা হলে শান্তিগঞ্জ উপজেলার দায়িত্বে থাকা পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী (এসও) মমিন মিয়া বলেন, কমিটি নাম টাইপিং এর সময় ভুল হয়েছে এগুলো পরিবতর্ন করে দেওয়া হবে। এ ব্যাপারে সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করা হবে। নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656