বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

ধনপুর জামে মসজিদের ভূমি জোরপূর্বক দখলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৫ বার পড়া হয়েছে

আল হেলাল:
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ভূমি জোরপূর্বক দখলের প্রতিবাদে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেল ২টায় স্থানীয় ধনপুর বাজারে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মসজিদ কমিটির সভাপতি মোঃ কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন মসজিদ কমিটির সহ-সভাপতি ডাঃ নজরুল ইসলাম,সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান,ধনপুর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরুজ্জামান আবু,ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ লুৎফুর রহমান,প্রবীণ মুরুব্বী সামছুল হক,মসজিদের সাবেক ইমাম মাওলানা লুৎফুর রহমান,ব্যবসায়ী মন্তু মিয়া,জীবন মিয়া,মসজিদের ইমাম মাওলানা মোস্তাক আহমদসহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

মানববন্ধনে বক্তারা বলেন,উপজেলার ছাতারকোনা মৌজার ৭৫৫ খতিয়ানের ৪৫৮৩ দাগের ১৫ শতক ভূমি ১৯৬৫ সাল থেকে দলিল মোতাবেক ধনপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ভোগদখলে ছিল। গত ২ বছর আগে মসজিদ কমিটির বাধাবিপত্তিকে উপেক্ষা করে স্থানীয় সুরেশনগর গ্রামের মৃত আবুল হোসেনের ৩ পুত্র যথাক্রমে মকবুল হোসেন,মজিবুর রহমান,আবুল কাশেম ও মকবুল হোসেনের পুত্র জাকির হোসেন এবং ধনপুর গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র হাবিবুর রহমান ও হাবিবুর রহমানের পুত্র ওলিউর রহমান হৃদয়সহ ৮/১০ জন লোক মসজিদের প্রায় সোয়া এক শতক জায়গা জোরপূর্বক দখলে নিয়ে একটি টিনশেড বিল্ডিং স্থাপন করেছে। মসজিদের জায়গা জবরদখলের পাশাপাশি এ চক্রটি মসজিদের নির্ধারিত জায়গায় মসজিদের বিল্ডিং ঘর নির্মাণের কাজে প্রতিবন্ধকতা দিয়ে যাচ্ছে। এ ব্যাপারে বিশ্বম্ভরপুর থানায় এ পর্যন্ত ৩ বার ও মসজিদ এলাকায় ২বারসহ মোট ৫ বার সালিশ বৈঠকে অবৈধ দখলদাররা তাদের বেআইনী স্থাপনা সরিয়ে নিয়ে মসজিদের জায়গা দখলমুক্ত করার প্রতিশ্রæতি দিলেও ্এখন পর্যন্ত দখলবাজী থেকে বিরত হয়নি।

সর্বশেষ সার্ভেয়ার দ্বারা সঠিকভাবে জায়গা পরিমাপ করে ৮.৬৫ শতক জায়গা দখলবাজদের দখলে আছে মর্মে প্রতীয়মান হওয়ার পরও দখলবাজরা মসজিদের জায়গা এখনও মসজিদের জায়গা ছেড়ে যায়নি। ফলে বিষয়টি নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে গত ২ ডিসেম্বর ৬ জনের বিরুদ্ধে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আবু সাইদ বাদী হয়ে বিশ্বম্ভরপুর থানায় একটি সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেছেন। দায়েরকৃত অভিযোগটি পুলিশের কাছে তদন্তাধীন থাকার পরও এখন পর্যন্ত এ ব্যাপারে কোন পদক্ষেপ গ্রহন করা হয়নি। তারা মসজিদের জায়গা সংরক্ষণে এগিয়ে আসার জন্য প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।

বিশ্বম্ভরপুর থানার ওসি মোঃ মোখলেছুর রহমান বলেন,আমি বিরোধীয় দুপক্ষকে নিয়ে থানায় সালিশে বসে বিষয়টি সমঝোতার চেষ্টা করেছি। মসজিদের কাগজপত্র সঠিক আছে। দখলবাজরা বারবার বিচার মেনেও তালগাছ তাদের নীতির ভিত্তিতে বেআইনীভাবে মসজিদের কাজে প্রতিবন্ধকতা অব্যাহত রেখেছে। আমরা দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহনের চেষ্টায় আছি।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656