বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

শান্তিগঞ্জে নাক-কান কাটা যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ২২৪ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:: সুনামগঞ্জের শান্তিগঞ্জে নাক-কান কাটা এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১২ জানুয়ারি) সকালের দিকে উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের উকারগাঁওয় গ্রামের বোরো জমি থেকে পুলিশ নাক-কান কাটা রক্তাক্ত লাশ উদ্ধার করে৷ নিহত যুবক উপজেলার উকারগাঁও গ্রামের মৃত মোকসেদ আলীর পুত্র মনির হোসেন(৩০)। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করেছে পুলিশ৷

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার সন্ধ্যা ৭ টায় ২জন পরিচিত লোক ওই যুবককে ডেকে বাহিরে নিয়ে যায়। সারারাত বাড়িতে না ফেরায় সকালে পরিবার ও গ্রামের লোকজন খোজাঁখুজি করলে উকারগাঁও গ্রামের বোরো জমিতে নাক-কান কাটা অবস্থায় ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখতে পান। খবর পেয়ে পুলিশ বোরো জমি থেকে লাশ উদ্ধার করে। তবে কি কারণে ওই যুবকে এভাবে হত্যা করা হয়েছে তার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আকরাম আলী বলেন, নাক-কান কাটা এক যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে কাজ চলছে৷ আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন৷

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656