মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

শান্তিগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে আনছার উদ্দিন

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ২৬১ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জের দরগাপাশা ইউনিয়নের পাইকাপন গ্রামের জামখলা দক্ষিণপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঘটনাস্থল পরিদর্শন করেছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন।

রোববার (১২ জানুয়ারি) দুপুর ২টায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বসতঘর পরিদর্শন করেন তিনি। এ সময় ক্ষতিগ্রস্ত চার পরিবারের মাঝে দরগাপাশা ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করেন আনছার উদ্দিন।

ঘটনাস্থল পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করে আনছার উদ্দিন বলেন, অগ্নিকাণ্ডে চারটি পরিবার একেবারে নিঃস্ব হয়ে মানবেতর দিনযাপন করছেন। তাদের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে দেওয়া সম্ভব না। তবে তাদের এই দুর্দিনে বিএনপি পরিবারের পক্ষ থেকে সাধ্যমত অর্থ সহায়তা প্রদান করেছি। পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও যেন ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হয় উপজেলা প্রশাসন কর্তৃপক্ষের প্রতি সেই আহ্বান করছি। সেইসাথে বেসরকারি এনজিও সংস্থা এবং সমাজের বৃত্তবান ব্যক্তিরাও যাতে এগিয়ে আসেন সেই আহ্বান জানাচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের হাবিজুর রহমান, ফয়জুর রহমান, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক প্রধান উপদেষ্টা হাজি জালাল উদ্দিন, দরগাপাশা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শফিক উদ্দিন, দরগাপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি ছালিক আহমদ, সহ-সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা যুবদল নেতা সিজিল আহমদ রনি, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ওবায়দুল করিম মাসুম প্রমুখ।

প্রসঙ্গত, শুক্রবার (১০ জানুয়ারি) বিকালে বসতঘরের ফ্রিজ বিস্ফোরণ থেকে আগুন লেগে দরগাপাশা ইউনিয়নের জামখলা গ্রামের চারটি পরিবারের বসতঘর পুরোপুরি ভষ্মিভুত হয়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত চার পরিবারের ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656