মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

সুনামগঞ্জ উন্নয়ন ও গবেষণা সংস্থা কর্তৃক শীতবস্ত্র বিতরণ

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে

শরীফ উদ্দিন 

বিশেষ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সুনামগঞ্জ উন্নয়ন ও গবেষণা সংস্থা কর্তৃক সমাজের অবলাঞ্চিত হত-দরিদ্র অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সুনামগঞ্জ জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় দুইদিন ব্যাপী ২০ ও ২১ জানুয়ারি তাহিরপুর উপজেলার বিভিন্ন এলাকায় শতাধিক নারী ও পুরুষের মধ্যে শীতবস্ত্র বিতরণে করেন সংগঠনের স্বেচ্ছাসেবক ও জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক ও এলাকার সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংগঠনের স্বেচ্ছাসেবক সাঈমন ও সাব্বির বলেন’ আমাদের লক্ষ্য ছিল শীতকালীন মৌসুমে অসহায় ও দরিদ্র মানুষদের কিছুটা উষ্ণতা প্রদান করা। সংগঠনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণের ব্যবস্থা গ্রহণ করতে পেরে আমরা আনন্দিত। এবং আমরা প্রতিনিয়ত জনকল্যাণমুখী কাজের সাথে সম্পৃক্ত থাকার জন্য সচেষ্ট থাকব।

সমাপনী বক্তব্য শরীফ হোসাইন মিজান বলেন,”আমরা বিশ্বাস করি মানবিকতার চর্চা আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যায়। সুনামগঞ্জ উন্নয়ন ও গবেষণা সংস্থার উদ্যোগে শীতার্ত মানুষদের সাহায্য করার ক্ষুদ্র প্রচেষ্টা এটি। আমরা সকলের সহযোগিতায় বৃহৎ উদ্যোগ নিতে চাই।”

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656