বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

জেলা কর্মী সম্মেলন সফলের লক্ষ্যে শান্তিগঞ্জ জামায়াতের প্রচারণা মিছিল

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: আগামী ১লা ফ্রেব্রুয়ারি সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলন উপলক্ষে শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের উদ্যোগে এক বিশাল প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(২৮ জানুয়ারী) বিকেলে শান্তিগঞ্জ বাজারের দক্ষিণ দিক থেকে এ মিছিল শুরু হয়ে মিছিলটি সদরপুর রোডের উত্তরে প্রেসক্লাব মোড়,পুরাতন বাসস্ট্যান্ড, কলেজ মোড়,থানার মোড় সহ উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হাফেজ আবু খালেদ, সেক্রেটারি দিলোয়ার হোসেন।

প্রচারণা মিছিলে উপজেলা জামায়াতের এসিস্টেন্ট সেক্রেটারি আসাদুজ্জামান, শ্রমিক কল্যাণ সেক্রেটারি মামুন আহমদ, ইউনিয়ন জামাতের পশ্চিম পাগলার সভাপতি কাজী নরুল হক,পাথারিয়া ইউনিয়নের সভাপতি শমশের আলী, পূর্ববীরগাঁও ইউনিয়নের সভাপতি মাসুম আহমদ, পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ক্বারী আলফাজ উদ্দিন, পূর্ব পাগলা ইউনিয়নে সভাপতি কবির হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656