মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

শান্তিগঞ্জে ১৫দিন যাবৎ বিদ্যুৎহীন ৫ পরিবার: দ্রুত সংযোগের আবেদন 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

শহিদুল ইসলাম রেদুয়ান : বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশে মানুষ যেখানে আধুনিক জীবনযাপন করছে; সেখানে ১৫দিন যাবৎ অন্ধকারে দিন কাটছে শান্তিগঞ্জ উপজেলার ৫টি পরিবার।

উপজেলার জয়কলস ইউনিয়নের আস্তমা গ্রামে ১৫দিন ধরে বিদ্যুৎহীন জীবনযাপন করছেন ৫টি পরিবারে অর্ধশতাধিক সদস্যবৃন্দরা। দ্রুত বিদ্যুৎ সংযোগের জন্য জেলা পল্লী বিদ্যুৎ উন্নয়ন সমিতির জিএম বরাবর আবেদন করেছেন আস্তমা গ্রামের ইরফান মিয়া গংরা।

এদিকে বিদ্যুৎহীন পরিবারের সদস্যদের ভাষ্যমতে আমরা বিগত ১৫ বছর ধরে পল্লী বিদ্যুৎ সংযোগ পেয়ে নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ ব্যবহার করে আসছেন। গত ১৫ জানুয়ারি ঘুম থেকে উঠে দেখতে পাই আমাদের সঞ্চালন বিদ্যুৎ লাইনটি ছিঁড়ে মাটিতে পড়ে আছে। তাৎক্ষণিক আমরা শান্তিগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করলে অফিস কর্মকর্তা এসে ৫টি পরিবারের সঞ্চালন লাইন বিচ্ছিন্ন করে ট্রান্সমিটার চালু করে চলে আসে।

অতপর বিদ্যুৎ অফিসে একাধিকবার যোগাযোগ করলেও কোন ধরনের ব্যবস্থা গৃহীত হয়নি। এবং পার্শ্ববর্তী বাড়ির ময়নুল ইসলাম সংযোগটি পূণরায় নির্মাণে বাঁধার সৃষ্টি করছেন।

এমতাবস্থায় ৫টি পরিবারের কোমলমতি ছেলে-মেয়েদের পড়াশোনা বিঘ্নিত সহ নারী-পুরুষদের প্রতিনিয়ত নানা সমস্যা পোহাতে হচ্ছে। পরিবারগুলো দাবি অতিবিলম্বে সঞ্চালন বিদ্যুৎ লাইন সংযোগ স্থাপন করতে হবে।

ঐদিকে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ উন্নয়ন সমিতির জেনারেল ম্যানেজার মিলন কুমার কুন্ডু আবেদনের সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুৎ অফিসের কোন সমস্যার জন্য সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি। তাদের মধ্যে একজন লাইন দিতে সমস্যা করছেন৷ এটা সমাধান হলে সাথে সাথেই সংযোগ প্রদান করা হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656