বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

দিরাইয়ে যুবলীগ সভাপতি রঞ্জন কুমার গ্রেপ্তার

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি 

সুনামগঞ্জের দিরাই উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায় কে দিরাই থানা পুলিশ গ্রেফতার করেছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ২ টায় দিরাই পৌরসভার বাজার এলাকা থেকে পুলিশ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। রঞ্জন কুমার রায় দীর্ঘ দুই দশকের উপরে দিরাই উপজেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন এবং বিগত উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করে নিজ দলীয় প্রার্থীর কাছে পরাজিত হন তিনি।

জানা যায়, তার বিরুদ্ধে ৪ আগস্টের সুনামগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র জনতার উপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মামলার আসামি ছিলেন। দীর্ঘদিন ধরে গ্রেফতার ঠেকাতে আড়ালে ছিলেন তিনি কিন্তু গত কয়দিন ধরে দিরাই বাজারে ঘুরাফেরা এবং নেতাকর্মীদের সাথে যোগাযোগ করছেন পুলিশের চোখ ফাঁকি দিয়ে।

দিরাই থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায় কে গ্রেফতার করে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656