


শহিদুল ইসলাম রেদুয়ান: ছাতকে পণ্য মজুত রেখে কৃত্রিম সংকট করে রাখায় ব্যবসায়ীদের জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (৬ মার্চ) বিকালে উপজেলার জাউয়া বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এসময়, বাজারের কাঁচাবাজার ও বিভিন্ন দোকান থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি করে বিক্রি ও মজুতদারির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৮টি মামলা দায়ের করা হয়। এতে তাজ ব্রাদার্স স্টোরে ১ লাখ এবং হাজী মুশাররফ আলী স্টোরে ৫০ হাজার টাকাসহ ৮ টি দোকান থেকে মোট ২ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়াও মিতালী ডিপার্টমেন্টাল ষ্টোর গুদাম থেকে ৪০ বস্তা নিমকি জব্দ করা হয়। তাছাড়া বিভিন্ন দোকানে অতিরিক্ত মজুতকৃত পণ্য তিন কার্যদিবসের মধ্যে সরানোর নির্দেশ প্রদান করে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম কে বলেন, রমজান এবং ঈদ কে সামনে রেখে আমাদের এ অভিযান আরও কঠোর হবে। দ্রব্যমূল্যের উর্ধবগতি ঠেকাতে অবৈধ মজুতকারি ব্যবসায়ীদের প্রতি আমার এ অভিযান অব্যাহত থাকবে।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

