বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

পূর্ব বীরগাঁও গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

আতিকুর রহমান রুয়েব : বাংলাদেশ স্থানীয় সরকার, ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউএনডিপি এর যৌথ অর্থায়নে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের আওতায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ মার্চ) সকাল সাড়ে ১১ টায় পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পুর্ব বীরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রাইজুল, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সোহেল আহমদ, ইউপি প্রশাসনিক কর্মকর্তা অশেষ তালুকদার , হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পলাশ দাস , প্যানেল চেয়ারম্যান রুজেল আহমেদ, ইউপি সদস্য মোঃ জুবায়েল আহমেদ, সাইমুদ্দিন আহমেদ, মোঃ মাসুম আহমেদ,মোঃ বাঁচিত আহমেদ, শাহাদাৎ হোসেন পাশা,মোঃ মনির মিয়া,মোঃ রুখন আহমেদ,ইউপি মহিলা মেম্বার লুৎফা বেগম, সাবেক মেম্বার মিজানুর রহমান, প্রমুখ। এসময় পুর্ব বীরগাঁও ইউনিয়নের সচেতন নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, গ্রাম আদালত গ্রামাঞ্চলের সুবিধা বঞ্চিত অনগ্রসর জনগোষ্ঠীর সুবিচার পাওয়ার সুযোগ সৃষ্টি করে দেয়। গ্রাম আদালতের এখতিয়ার সম্পূর্ণ মামলা অন্য কোন আদালত গ্রহণ করতে পারে না, গ্রাম আদালতে মামলা করলে কোন আইনজীবীর প্রয়োজন হয় না। যার কারণে মামলা দীর্ঘস্থায়ী হওয়ার কোন সুযোগ নেই। এছাড়াও গ্রাম আদালতে মামলার আবেদনপত্রে কি কি তথ্য দেওয়া লাগে সে বিষয়ে আলোচনা করা হয়। পরে গ্রাম আদালত বিষয়ক একটি ভিডিও প্রদর্শনী প্রজেক্টরের মাধ্যমে উপস্থিত সবার মাঝে প্রদর্শন করা হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656