বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

ছাতকে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম আটক

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ২৯৯ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের বনগাঁও উত্তরপাড়া মসজিদের হুজরা খানায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম শফিকুর রহমানকে (৪২) আটক করেছে পুলিশ।

আটক শফিকুর সিলেটের গোয়াইনঘাট থানার বানী গ্রামের বাসিন্দা। তিনি ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের বনগাঁও উত্তরপাড়া মসজিদে ইমাম হিসেবে নিযুক্ত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই মসজিদটিতে রমজান মাস উপলক্ষ্যে পবিত্র কোরআন শিক্ষার আয়োজন করা হয়। সেখানে কোরআন শিখতে আসত ধর্ষণের শিকার কিশোরী। অভিযুক্ত ইমাম শফিকুর রহমান ভুক্তভোগী কিশোরীকে বিভিন্নভাবে উত্যক্ত করতে থাকে। এরমধ্যে গত বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে যোহরের নামাজের বিরতিতে অন্যান্য ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা বের হয়ে গেলে কৌশলে মসজিদের হুজরা খানায় ওই কিশোরীকে ডেকে নিয়ে যায়। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করে এবং কাউকে জানালে হত্যার হুমকি দেয়। কিশোরী ভয়ে বিষয়টি গোপন রাখে এবং নিয়মিত কুরআন শিক্ষা কার্যক্রমে যেতে থাকে। কিন্তু শনিবার(৮ মার্চ) তারিখে একইভাবে সে আবারও তাকে হুজরা খানায় নিয়ে গিয়ে পুনরায় ধর্ষণ করে। পরে আজ রবিবার (০৯ মার্চ) বিকালে বিষয়টি পরিবারকে জানালে এলাকাবাসী মিলে অভিযুক্ত ইমামকে আটক করে পুলিশে সোপর্দ করে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656