সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

শান্তিগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সভা

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৩৯৬ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জ প্রতিনিধি : শান্তিগঞ্জ উপজেলায় দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(১২ মার্চ) সকাল ১১.৩০ ঘটিকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো: ইকবাল হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা: তারিক জামিল অপু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই ইনচার্জ জৌত্যিময় তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সেলিম খান, নিরাপদ খাদ্য পরিদর্শক শহিদুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মিউ ওয়াইফ, নার্স ও কর্মচারীবৃন্দ।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে আগামী ১৫ মার্চ শনিবার দিনব্যাপী পুরো উপজেলার ১৯৩ টি সেন্টারে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম চলবে। ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৩ হাজার ৫০ জন শিশুকে নীল রংয়ের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২৫ হাজার ৬৪২ জন শিশুকে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656