বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

ছাতকে শিশুকে ধর্ষণের চেষ্টায় আসামি গ্রেপ্তার 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

 

তাজিদুল ইসলাম : সুনামগঞ্জের ছাতকে ১০ বছরের এক মাদ্রাসা পড়ুয়া ছাত্রীকে ধর্ষনের চেষ্টার অভিযোগ উটেছে। ঘটনা জানাজানির পর অভিযুক্তের বাড়িতে হামলা ও ভাংচুর চালিয়েছে গ্রামবাসি।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে পবিত্র রমজান উপলক্ষে উপজেলার ভাতগাঁও ইউনিয়নের জহিরপুর (তোঁতো নগর) জামেয়া মাদানিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসায় কোরআন শিক্ষা চলে আসছিল। শুক্রবার সকাল ৯.৫০ মিনিটে ভিকটিম মাদ্রাসায় কোরআন শিক্ষার জন্য যায়। এ সময় তাকে একা দেখতে পেয়ে কৌশলে মাদ্রাসার দ্বিতীয় তলার একটি শ্রেণীকক্ষে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায় ওই গ্রামের ছমরু মিয়ার লম্পট ছেলে সাবুল মিয়া (৩৫)। এসময় ভিকটিমের চিৎকার শুনে লোকজন গিয়ে আসলে তাকে পালিয়ে যায় লম্পট সাবুল। পরে দিনবর ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে একটি মহল। একপর্যায়ে ঘটনা জানাজানি হলে রাতে লম্পট সাবুলের বাড়িতে ভাঙ্গচুর ও হামলা চালায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এঘটনায় অভিযান চালিয়ে অভিযুক্ত লম্পট সাবুল মিয়াকে রাতেই গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রফতারের বিষয় নিশ্চিত করে ছাতক থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ জানান অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656