মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

চরমহল্লায় সামাজিক সংগঠনের ইফতার মাহফিল 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

তাজিদুল ইসলাম: ছাতকের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন হযরত আবু বক্কর সিদ্দিক (রাঃ) ইসলামি সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে রামাদানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ মার্চ) চরমহল্লা টেটিয়ারচর বাজারের পাশ্ববর্তী মাঠে  সংস্থার সভাপতি আবুল লেইছ’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক মনির উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চরমহল্লা ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মতিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাফিজ আব্দুল মুক্তাদির, মাও নজমুল হক নসিব, মাও ফরিদ উদ্দিন, মাও সিহাব উদ্দিন, মাও হাবিবউল্লাহ, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল আউয়াল।

ইফতার মাহফিলে অর্থায়নে সহযোগিতা করেন যুক্তরাজ্য প্রবাসী জসিম উদ্দিন, চরমহল্লা ইউপির সাবেক চেয়ারম্যান আবুল হাসনাত, ইতালী প্রবাসী খালেদ মিয়া, হেলাল উদ্দিন ফ্রান্স প্রবাসী, নিজামুদ্দিন, তালুকদার দুবাই প্রবাসী,  সৈয়দ আহমদ দুবাই প্রবাসী।

এছাড়া অত্র সংগঠনের সহ-সভাপতি আশিক মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ, কোষাধ্যক্ষ কলিম উদ্দিন, আলতাব মিয়া,ফজল উদ্দিন,সালেহ আহমদ মেম্বার , কটো মিয়া, চরমহল্লা টেটিয়ারচর বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি ডা. ইউনুস আলী, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মিরাস উদ্দিন, অর্থ সম্পাদক আবুল হেসেন, আবুল কালাম, সামছুল ইসলাম,ইলিয়াস আলী,ব্যবসায়ী ফখর উদ্দিন, ফখর উদ্দিন, আশ্রাফুল হক, বিশিষ্ট মুরুব্বি আব্দুল জব্বার,আফতাব মিয়া, সৈয়দুর রহমান, নুরুল আমিন, নুরুল হক , ময়নুল হক (কুয়েত প্রবাসী),হানিফ আলী, আখতাব আলী, আব্দুল হক বাবুল, আব্দুল হক, আব্দুর রহমান, আব্দুল ওয়াহাব, আব্দুল সালাম,সুমন আহমেদ দোলাল, আব্দুল হেকিম, বাদশা মিয়া, হানিফ আলী, সাহেব আলী, আব্দুল মুকিত ফারহান জসিম সহ প্রমূখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656