বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

জামালগঞ্জে ছাত্রশিবিরের ইফতার মাহফিল ও অর্থসহ কোরআন বিতরণ 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

তৌহিদ চৌধুরী প্রদীপ

সুনামগঞ্জের জামালগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে সাধারণ ছাত্রদের নিয়ে কুরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ মার্চ) বিকেলে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে জামালগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্র শিবিরের সভাপতি এম সহিবুর রহমান।

ছাত্রশিবিরের উপজেলা সেক্রেটারি মো: ওবায়দুল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা ছাত্র শিবিরের অর্থ ও অফিস সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

বক্তাব্য রাখেন,সাবেক ছাত্রনেতা তোফায়েল আহমেদ, উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মো: সোহেল আলম, সাবেক সভাপতি ও সুনামগঞ্জ সরকারি কলেজ শাখার সেক্রেটারী রাশেদুল হক জিসান ও উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি সাদিকুর রহমান জনি প্রমুখ। এ সময়  বর্তমান এবং সাবেক দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি মাস। কোরআন নাযিলের মাস। এই মাসেই রয়েছে মহিমান্বিত রজনী। ইসলামি ছাত্র শিবির চায় সুন্দর একটি রাষ্ট্র ও সমাজ গঠন। যে রাষ্ট্রে থাকবে মানুষে-মানুষে ভালোবাসা ও ভাতৃত্ব বন্ধ।

ন্যায়ের পথে সদা অবিচল থেকে আমরা দেশ ও জনগনের কল্যানে কোরআন-সুন্নাহ্ র আলোকেই রাষ্ট্র মেরামতের কাজে সবাইকে এগিয়ে আসার আহবান জানান। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে অর্থসহ কোনআন শরিফ বিতরণ করা হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656