মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

জামালগঞ্জে জমিয়তের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

তৌহিদ চৌধুরী প্রদীপ

জমিয়তে উলামায়ে ইসলাম, যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত বাংলাদেশ জামালগঞ্জ উপজেলা শাখার যৌথ উদ্যোগে আয়োজিত “ইফতার মাহফিল” অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ মার্চ) জামালগঞ্জ ঈদগা মাঠে ইফতার আলোচনা সভায় সহ সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি হাফিজ আজির উদ্দিন। মাওলানা আব্দুল্লাহ আলমগীর এর সঞ্চালনায় সকল শ্রেণি-পেশার রোজাদারদের সম্মানের আয়োজিত ইফতার মাহফিলের বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সহকারী মহাসচিব ও জেলা জমিয়তের সাধারণ সম্পাদক ও জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মু. রশীদ আহমদ, খেলাফত মজলিস জামালগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আলী আকবর, মাওলানা বেলাল আহমেদ সালেহী প্রমুখ।

উপস্থিত ছিলেন, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ ও ওয়ালি উল্লাহ সরকার, হাবিবুর রহমান, আবু সাঈদ হিললুল, আলহাজ্ব শফিক আহমদ ইলিয়াস আহমদ, হাফিজ আরিফুল ইসলাম, ইব্রাহিম প্রমুখ।

জমিয়ত নেতৃবৃন্দ হাফিজ তরিকুল ইসলাম, মুফতি হুমায়ুন কবির, মাওলানা ইজাজুল হক এজাজ, মাওলানা শফিকুল ইসলাম সাজিদ, হাফিজ জাহাঙ্গীর আলম, হাফিজ আফাজুল হাসান তানজিম, মাওলানা আবু আইয়ুব প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম দেশ ও জনকল্যাণে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে দেশের জন্য দেশবাসীর কল্যানে অনবদ্য ভুমিকা রাখবে। পরে মুসলিম উম্মাহর শান্তি সমৃদ্ধি কামনা করে মোনাত করা হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656