শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
কাঠইর ইউনিয়নবাসীকে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মঈনুল হক মুমিনের ঈদ শুভেচ্ছালন্ডন প্রবাসী হাফিজ আখলাকুর রহমান আলমগীরের ঈদ শুভেচ্ছাছনোগাঁওয়ে তরুন আলেমদের সংগঠনের পক্ষ থেকে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণদারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

নাসিরনগরে ছাত্রদলের ঈদ উপহার বিতরণ

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ৩৮৯ বার পড়া হয়েছে

 

সুজিত কুমার চক্রবর্তী

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নাসিরনগরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।

শনিবার (২৯ মার্চ) সকাল ১১ টায় নাসিরনগর প্রেস ক্লাবে নাসিরনগর উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী পনি’র উদ্যোগে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে নাসিরনগর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী পনি বলেন, দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে এখন নতুন করে দেশ গড়তে তারেক রহমানের ৩১ দফার কোন বিকল্প নেই। তারেক রহমানের নির্দেশে নাসিরনগর উপজেলা ছাত্রদল সারাদেশের ন্যায় অসহায় ও দরিদ্র মানুষের পাশে ঈদ উপহার নিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।

এ সময় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুড়িশ্বর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রুবেল শাহ, চাতলপাড় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহেল ভূইয়া, গুণিয়াউক ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মামুন আহমেদ, হরিপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবুল কাসেম, গুনিয়াউক ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ইকরাম খা, নাসিরনগর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক তন্ময় আহমেদ, উপজেলা ছাত্রদল নেতা ইয়াছিন চৌধুরী, দুলাল আহমেদ, কলেজ ছাত্রদল নেতা রাকিব চৌধুরী , নাবিল আহমেদ, সজল সরকার সহ নাসিরনগর উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের ছাত্রদলের নেতৃবৃন্দ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656