সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
হাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল‎শান্তিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

জীবাশ্ম জ্বালানি পরিহার করে নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগের দাবি

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

মোঃ ওবায়দুল হক মিলন

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : সুনামগঞ্জে জীবাশ্ম জ্বালানি পরিহার করে নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ এপ্রিল) ১১ ঘটিকায় হাউস, ক্লিন, বিডব্লিওজিইডির উদ্যোগে সুনামগঞ্জ শহরের হোসেন বখত চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বাংলাদেশে জীবাশ্ম জ্বালানি নির্ভরতা কমানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়। বাঁশখালী আন্দোলনের স্মরণে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় জনগোষ্ঠী, শিক্ষার্থী ও পরিবেশবাদী কর্মীরা অংশগ্রহন করেন।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফেড সিলেট এর সহ সভাপতি মোদাচ্ছির আলম, আবুল হোসেন, ফেড সিলেট এর সাধারণ সম্পাদক একে কুদরত পাশা, নুরুল হাসান আতাহের, স্বপ্ননীল মহিলা সংঘের সভাপতি মাহিন চৌধুরী, অনির্বাণ মহিলা সংঘের সভাপতি শিল্পী বেগম, ফারুক আহমদ, কর্ণ বাবু দাস প্রমুখ ।

অংশগ্রহণকারীরা “জীবাশ্ম জ্বালানি থেকে মুক্তি, টেকসই ভবিষ্যতের জন্য নবায়নযোগ্য শক্তি” স্লোগান ব্যাবহার করেন এবং নীতি-নির্ধারকদের দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

বক্তারা বলেন, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতার ফলে পরিবেশ ও অর্থনীতিতে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ছে। তারা জোর দিয়ে বলেন যে বাংলাদেশের সৌর ও বায়ু শক্তির বিপুল সম্ভাবনাকে কাজে লাগিয়ে টেকসই জ্বালানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব, বিশেষ করে প্রত্যন্ত ও গ্রামীণ অঞ্চলে।

হাউস এর নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ বলেন, “আমাদের এখনই পদক্ষেপ নিতে হবে, যাতে একটি ন্যায়সঙ্গত ও টেকসই জ্বালানি ভবিষ্যৎ নিশ্চিত করা যায়। নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ শুধু একটি বিকল্প নয়—এটি অত্যাবশ্যক। ২০১৬ সালে চট্টগ্রামের বাঁশখালীতে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিরোধিতা করতে গিয়ে কৃষিজমি ও কবরস্থান রক্ষার দাবিতে যেসব মানুষ জীবন দিয়েছেন, তাঁদের আত্মত্যাগের স্মরণে আজকের কর্মসূচি ছিল এক প্রতিজ্ঞা— “ উন্নয়নের নামে আর যেন সাধারণ জনগণের প্রাণ না ঝরে।”

মানববন্ধনের শেষে আয়োজকরা তাদের আন্দোলনকে আরও বেগবান করার প্রতিশ্রুতি দেন, যাতে পরিচ্ছন্ন জ্বালানির পক্ষে দেশব্যাপী গণসচেতনতা বাড়ানো যায়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656