সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

নাসিরনগর হাওড়ে বোরো ধান কাটা শুরু, কৃষকের মুখে হাসি

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

সুজিত কুমার চক্রবর্তী

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় মেদী,গজারিয়া, বেড়িবাঁধ, আকাশি হাওড়ে সহ বিভিন্ন হাওড়ে বোরো ধান কাটা শুরু হয়েছে। এ বছরের উপজেলায় ১৭ হাজার ৩৪২ হেক্টর জমিতে বোরো ধান চাষা করা হয়েছে। এপ্রিল মাসের ১ম থেকে ধান কাটা শুরু হয়।

শনিবার ১২ এপ্রিল ২০২৫খ্রিঃ নাসিরনগর উপজেলা সদর ডাক বাংলো সামনে লংগন নদী সংলগ্ন মেদী,করচার,গজারিয়া হাওড়ে বোরো ধান কাটা শুরু হয়। এ বছর ব্রি-৮৮/৯২ জাত ও হাইব্রিড ধান ভাল হওয়ায় এবং আগাম ধান কাটতে পারায় কৃষকরা খুবই আনন্দিত। নাসিরনগর সদরের কৃষক মিন্টু মিয়া, তাবারক মিয়া, ফুল মিয়া, মন্ত দাসের জমিতে ব্রি—৮৮ জাত সহ উন্নত জাতের বোরো ধান আগাম কাটাতে পারায় শ্রমিক সহ উপস্থিত সকলকে মিষ্টিমুখ করান। নাসিরনগর ১৩ টি ইউনিয়নের চাতলপাড়, গোয়ালনগর, ভলাকুট, কুন্ডা,নাসিরনগর সদর, গোকর্ণ, পূর্বভাগ, হরিপুর সহ সকল হাওড় ও নিচু এলাকায় ধান কাটার উৎসব শুরু হয়েছে।যে যেভাবে পারছে ধান কেটে খলায় শুকায়ে ধান সংগ্রহ করছে। আবার কেউ কেউ ভিজা ধান বিক্রি করে শ্রমিকদের পাওনা দিচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন বলেন, কৃষকরা যাতে অধিক ফসল পায় এবং রোগ বালাই পোকা মাকড় থেকে ফসল সুরক্ষার জন্য উপজেলার ১৩ টি ইউনিয়নে নিয়োজিত উপ- সহকারী কৃষি কর্মকর্তাগণ মাঠ পর্যায়ে কৃষকদেরকে নিয়মিত সু পরামর্শ ও সহযোগিতা করে আসছে। চলতি মৌসুমে উপজেলায় হাওড় ও নন হাওড়ে উছু এলাকায় বোরো ও ইরি সহ মোট ১৭ হাজার ৩৪২ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে। অতিরিক্ত খরার কারণে কিছু জমিতে খোলপোড়া রোগের আক্রমণ আছে। আবহাওয়া ভাল থাকলে কয়েক দিনের মধ্যেই হাওড় এলাকায় পুরোদমে ধান কাটা শুরু হবে। তিনি আরও বলেন, ধান কাটার জন্য উপজেলার কৃষকদের কাছে ৯৫ টি কম্পাইট হারভেস্টার মেশিন রয়েছে, তাছাড়াও ধান কাটার সময় নিকটবর্তী উপজেলা থেকেও কম্পাইট হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটা হয়। এ বছর লক্ষ্যমাত্রার অর্জনের চেয়ে অনেক বেশি অর্জনের সম্ভাবনা রয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656