বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

বিশ্বম্ভরপুর ঐক্যবদ্ধের লক্ষ্যে বিএনপির সংবাদ সম্মেলন 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপিকে গ্রুপিং মুক্ত, সুসংগঠিত, গ্রহণযোগ্য ও ত্যাগী কর্মীদের মূল্যায়ন করার জন্য উপজেলা্ বিএনপিকে ঐক্যবদ্ধ করার লক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

শনিবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলা নতুনপাড়াস্হ শওকত মিয়ার বিল্ডিং এ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের ত্যাগী, নির্যাতিত, বঞ্চিত কর্মীবৃন্দের আয়োজনে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সাবেক উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সৈয়দ আকরাম হোসেন। উপস্থিত ছিলেন, উপজেলা যুবদল যুগ্ন আহবায়ক আলমগীর হোসেন, উপজেলা যুবদল সদস্য কাওসার আলম প্রমূখ।

লিখিত বক্তব্যে তিনি জানান, উপজেলা বিএনপির আহবায়ক কমিটিতে পদধারী ও সদস্য আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ধূসর, দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী, বহিষ্কৃত, লোক রয়েছে। গঠিত কমিটিতে অনিয়মের বিষয়গুলো তদন্ত করে পুনরায় ত্যাগী নির্যাতিত, মামলা হামলার শিকার, কারাবরণকারী নেতাদের মূল্যায়ন করার আহ্বান জানান। তিনি আরো বলেন, আমরা কারো পক্ষে বিপক্ষের লোক নই, আমাদের দাবি সকল ভেদাবেদ ভুলে গিয়ে সবাই ঐক্যবদ্ধ ভাবে একসাথে ভ্রাতৃত্ব মনোভাব নিয়ে কাজ করতে চাই। সে লক্ষে দলের নীতি আদর্শের প্রতি আস্থাবান ত্যাগী কর্মীদের নিয়ে বিশ্বম্ভর পুর উপজেলা বিএনপির সক্রিয় নেতাদের অংশগ্রহণের মাধ্যমে কমিটি গঠনের অনুরোধ জানাই। যাতে করে বিশ্বম্ভর পুর উপজেলা বিএনপি ভালবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনে ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করতে পারি।

পরিশেষে ইজরাইল কর্তৃক ফিলিস্তিনিদের উপর নির্মম নির্যাতন ও হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সংবাদ সম্মেলনে বিশ্বম্ভর পুর উপজেলার সংবাদ কর্মীগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656