বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

শান্তিগঞ্জে অপারেশন ডেভিল হান্টে আওয়ামী যুবলীগ নেতা গ্রেফতার

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানা পুলিশের অপারেশন ডেভিল হান্ট অভিযানে শহিদ মিয়া (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত শহিদ মিয়া শান্তিগঞ্জ থানা এলাকার শিমুলবাক ইউনিয়নের হাফিজুর রহমানের পুত্র। তিনি শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৬ এপ্রিল) শান্তিগঞ্জ থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) সুলেমান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ২ টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সামনে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহা সড়কে অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশকে দেখে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে শহিদ মিয়াকে আটক করা হয়।

শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম আলী বলেন, অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে শহিদ মিয়াকে গ্রেফতার করা হয়েছে এবং বৃহস্পতিবার (১৭ এপ্রিল) আদালতে সোপর্দ করা হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656